BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩৪
আজকের সর্বশেষ সবখবর

গণিত পরীক্ষা খারাপ হওয়ায় কেন্দ্র ভাঙচুর


এপ্রিল ২২, ২০২৫ ১২:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

গণিত পরীক্ষা খারাপ হওয়ায় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রামপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর করেছে পরীক্ষার্থীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রেণে আনতে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও সেনাবাহিনী।

সোমবার দুপুরে পরীক্ষা শেষে তারা এই ভাঙচুর চালায়। তবে কেউ আটক বা আহত নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জানতে চাইলে হাজীগঞ্জ উপজেলার রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো. কবির হোসেন যুগান্তরকে বলেন, পরীক্ষা কেন্দ্রটি ছিল রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে পরীক্ষা শেষে তারা কয়েকটি বেঞ্চ ও কিছু গ্লাস ভাঙচুর করেছে। কেউ আহত নেই। এই কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১৭২ জন।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী পাঠানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যারা ভাঙচুর করেছে, তাদের শনাক্ত করে পরিবারকে ডেকে এনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন্দ্র সচিবকে বলা হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।