দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে এমন কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের কারণে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য, মাইজগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ মামুন আহমদ ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য, ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শুভ আহমদ নান্টুকে সংগঠনের সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান করা হইল।
আজ বুধবার ২৯ এপ্রিল সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
