এসএসসি পরীক্ষায় সাফল্যের ধারা অব্যাহত রেখেছে দিনাজপুর চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে ২৪২ জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই জিপিএ ৫ পেয়েছে। এই কলেজে গত বছর ১৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬৮ জন জিপিএ ৫ পেয়েছিল।
সোমবার (১০ আগস্ট) সকালে দিনাজপুর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্কুলটির পরিচালক অধ্যক্ষ মো. মমিনুল ইসলাম বলেন, শিক্ষকদের নিবিড় পরিচর্যা, আন্তরিকতা, ছাত্রদের নিয়মিত অধ্যবসায় ও অভিভাবকদের সহযোগিতায় কাঙ্ক্ষিত এই ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। আগামীতেও সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে চাই।
ফলাফলে সন্তোষ প্রকাশ করে কলেজের শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছে জাতীয় সংসদের চিরিরবন্দর খানসামা আসনের সংসদ সদস্য ও হুইপ মো. আখতারুজ্জামান মিয়া। তিনি জানান, চমৎকার এই ফলাফলের পেছনে আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল কর্তৃপক্ষ, সব অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম রয়েছে। এই ধারা অব্যাহত থাকুক।
