BD SYLHET NEWS
সিলেটসোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:২৩
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ সুরমায় হাসপাতালে স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা কর্মসূচি


নভেম্বর ৯, ২০২৬ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে তিন দিনব্যাপী ধারাবাহিক কর্মসূচির তৃতীয় ও শেষ দিনে উপজেলা পর্যায়ে বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দল।

সোমবার (৯ নভেম্বর) বিকাল ৪টায় দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এই পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালিক মল্লিক ও সদস্য সচিব মো. নুরুল আমিনের নেতৃত্বে এই কর্মসূচি বাস্তবায়িত হয়।

এ সময় হাসপাতালের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করার কার্যক্রমে অংশ নেন নেতাকর্মীরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ও অংশগ্রহণ করেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম রুহুল, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত মুকুল ও এনামুল হক, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জিয়া চৌধুরী লাভলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন এলাইছ মিয়া, রেজাউল, রুবেল আহমদ, জাকির হোসেন, জুয়েল আহমদ প্রমুখ।

পরিচ্ছন্নতা কর্মসূচি শেষে বক্তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাধারণ মানুষের কল্যাণে এবং জনসেবামূলক কাজে স্বেচ্ছাসেবক দল সবসময় তৎপর রয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।