BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৫৭
আজকের সর্বশেষ সবখবর

গাইডকে নৌকা থেকে সাগরে ফেলে অট্টহাসিতে পর্যটক


নভেম্বর ১০, ২০২৬ ১:৫২ অপরাহ্ণ
Link Copied!

শ্রীলঙ্কায় এক স্থানীয় গাইডকে নৌকা থেকে সাগরে ফেলে দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, এক ইসরাইলি পর্যটক ওই গাইডকে ধাক্কা দিয়ে পানিতে ফেলছেন।

পানিতে পড়ে যাওয়ার সময় গাইডের ক্যামেরা চলছিল। তাকে পড়ে যেতে দেখে অট্টহাসিতে ফেটে পড়েন পর্যটকেরা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক নিন্দা শুরু হয়েছে।

ভিডিওতে একদল ইসরাইলি পর্যটককে শ্রীলঙ্কায় একটি নৌকায় দেখা যায়। পুরুষ গাইড তখন বোতল থেকে পানীয় খাচ্ছিলেন। হঠাৎ একজন পর্যটক তাকে ঠেলে পানিতে ফেলে দেন।

ঘটনার পর অনলাইনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে প্রশ্ন তুলেছেন, একজন স্থানীয় কর্মীর সঙ্গে পর্যটকেরা এমন আচরণ করলেন কেন। পর্যটকদের ব্যবহারেরও কড়া সমালোচনা হচ্ছে।

জানা গেছে, পর্যটকেরা ঘটনাটিকে মজা বলে উড়িয়ে দিয়েছেন। তারা বলেছেন, ‘এটা মজা ছিল, কর্মীটি ঠিক আছেন, খারাপ উদ্দেশ্যে করা হয়নি।’ ভিডিও ছড়িয়ে পড়ার পর তাদের বিরুদ্ধে যে নেতিবাচক প্রতিক্রিয়া ও সমালোচনা হচ্ছে, তা নিয়েও তারা উদ্বেগ প্রকাশ করেছেন। তবে এই ব্যাখ্যায় বিতর্ক থামেনি। ভিডিওটি এখনো অনলাইনে আলোচনায় আছে। সূত্র-আরব নিউজ

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।