ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হাফেজ মাওলানা মাহমুদুল হাসান বলেন, দেশে বারবার রক্তক্ষয়ী আন্দোলন হচ্ছে। জনগণ অন্যায়, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করেছে; কিন্তু প্রত্যাশিত মুক্তি, শান্তি ও সমৃদ্ধি আসেনি। কারণ, প্রতিটি পরিবর্তনের পরে এমন লোকদের হাতে ক্ষমতায় এসেছে, তাঁরাও আগের বন্দোবস্তে, আগের নিয়মে দেশ পরিচালনা করেছেন। জুলাই গণ-অভ্যুত্থানের পরেও একই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি হয়েছে। ভবিষ্যতে এটা আর হতে দেওয়া হবে না। তিনি বলেন, জুলাই যে সুযোগ তৈরি করেছিল তাকে কাজে লাগাতে ইসলামের ভিত্তিতে একটি সমঝোতা হচ্ছিল। এই সমঝোতা যখন সম্ভাবনাময় হয়ে উঠল তখন স্বার্থান্বেষী মহল ক্ষমতার লোভে আদর্শ ছেড়ে প্রচলিত পদ্ধতিতে আগ্রহী হয়ে উঠেছিল। তারা বাংলাদেশে ইসলামের সম্ভাবনা নষ্ট করেছে। একইসঙ্গে তারা দেশের ও জুলাইয়ের প্রত্যাশাও নষ্ট করেছে।
শুক্রবার বাদ এশা নগরীর সুরমা মার্কেটস্থ কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার নবগঠিত কমিটির শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা: রিয়াজুল ইসলাম রিয়াজের সভাপতিত্বে ও সেক্রেটারী হাফিজ মাওলানা ইমাদ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সহ-সভাপতি হাফিজ মাওলানা আব্দুস শহীদ, জয়েন্ট সেক্রেটারী প্রভাষক মো: বুরহান উদ্দিন, এসিস্টেন্ট সেক্রেটারী মো: জাবেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মতিউর রহমান, মাওলানা এ. কে ফখরুল ইসলাম, আব্দুল জাহের, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রনি, অর্থ ও প্রকাশনা সম্পাদক মাওলানা মুহিবুর রহমান রনি, প্রশিক্ষণ সম্পাদক ক্বারী আব্দুল হান্নান, দাওয়াহ ও জনশক্তি সম্পাদক মাওলানা সাদিকুর রহমান, ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক মাওলানা আব্দুল রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক নুরুজ্জামান, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মো: মকসুদ আলী, সদস্য মো: রফিকুল ইসলাম, মাওলানা বদরুল ইসলাম, মাওলানা জহিরুল ইসলাম প্রমুখ।
