বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬.১৫ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ২০২৬ খ্রীষ্টাব্দের ৩৬তম সাপ্তাহিক সভা ও ১ নভেম্বর ২০২৬ এর আয়োজন উপলক্ষ্যে ১ম প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা ৬৫% খাদেম ও ৩৫% উন্নয়ন খাতে ভাগ-ভাটোয়ারার সিদ্ধান্ত গ্রহণ করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। সভা থেকে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা ভাগ-ভাটোয়ারা না করে জেলা প্রশাসনের কোষাগারে সম্পূর্ন টাকা জমা ও কথিত খাদেমসহ সকল নির্দিষ্ট কর্মচারীদের বেতনের আওতায় আনার জোর দাবি জানানো হয়।
সভায় ১ নভেম্বর রবিবার জাতীয় যুব দিবস-২০২৬ ও সিলেট কল্যাণ সংস্থার ২৯ বছরে পদার্পণ উপলক্ষ্যে প্রথম কর্মীসভা সফলে ব্যাপক আলোচনা করা হয়। আলোচনার পরিপ্রেক্ষিতে ১ নভেম্বরের বিভিন্ন কর্মসূচী সফলে আগামী ২ অক্টোবর শুক্রবার ২০২৬ খ্রীষ্টাব্দের ৩৭তম সাপ্তাহিক সভা ও বিশেষ প্রস্তুতি সভার উদ্যোগ গ্রহণ করা হয়। সভা থেকে সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি যুব সংগঠক মোহাম্মদ এহছানুল হক তাহেরের উপর সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক মিথ্যা মামলা প্রত্যাহার করার জোর দাবী জানানো হয়।
জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-শিক্ষা ও সমাজসেবা সম্পাদক মোঃ মকসুদুল হাসানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী। সাপ্তাহিক সভায় বিভিন্ন মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন সিকস’র কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ তালেব হোসেন তালেব, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি দ্বীপক রঞ্জন রায় তালুকদার, সহ-সভাপতি রোকনে আলম চৌধুরী, এম.এ আলী জালালাবাদী, সহ-সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ সাজু, মোহাম্মদ আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান, সহ-অর্থ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সহ-আন্তর্জাতিক সম্পাদক মোঃ সেলিম খান, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক শংকর বিশ্বাস, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি মকসুদ আহমদ লাল, সিলেট মহানগর কমিটির সহ-সভাপতি মোঃ শাহজাহান মাস্টার, সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সহ-সাধারণ সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান, মহানগর কমিটির সদস্য মোঃ জুয়েল মিয়া, মোঃ সাগর, নেতৃবৃন্দদের মধ্য থেকে মোঃ সিকন্দর আলী, শংকর তালুকদার, দিলীপ আচার্য, শ্রীকান্ত দাস, মোঃ এখলাছুর রহমান, হরিমোহন রায় ও শিশু প্রতিনিধি হাফছা জান্নাত ফাহমিদা।
