BD SYLHET NEWS
সিলেটরবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:২৬
আজকের সর্বশেষ সবখবর

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর নিষ্ক্রিয় ভূমিকা জাতির জন্য লজ্জার: নাহিদ ইসলাম


সেপ্টেম্বর ২৭, ২০২৬ ১:০৯ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদ জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আজ শনিবার দেওয়া এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, ‘দিনের পর দিন আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন ভয়াবহ অবনতি ঘটলেও স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যত নিষ্ক্রিয় ভূমিকা গোটা জাতির জন্য লজ্জার। ৫০ বছর ধরে প্রসূতি মা ও শিশুদের সেবাদানকারী প্রতিষ্ঠান মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতির নিদর্শন।’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার সমালোচনা করে তিনি আরও বলেন, ‘রাতভর প্রতিষ্ঠানটিতে ভাঙচুর ও লুটপাট চললেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরব ও নির্বিকার ভূমিকা গভীর উদ্বেগের। এভাবে একটি দেশ চলতে পারে না। রাজধানীর বুকে চর দখলের মতো একটি হাসপাতাল গুঁড়িয়ে দিয়ে দখল করে নেওয়ার ঘটনায় দেশে আদৌ কোনো সরকারের অস্তিত্ব আছে কি না, তা নিয়েই জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।’

হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা এবং শাস্তির দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়, স্থানীয়দের অভিযোগ—এ ভাঙচুর ও দখলদারির পেছনে সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি এবং মহানগর উত্তর বিএনপির এক প্রভাবশালী নেতার ইন্ধন রয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।