BD SYLHET NEWS
সিলেটশনিবার, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৪৫
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ সুরমা সরকারি কলেজের শিক্ষক পরিষদের নির্বাচন সম্পন্ন


জানুয়ারি ১২, ২০২৬ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

দক্ষিণ সুরমা সরকারি কলেজের ২ বছর মেয়াদি শিক্ষক পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। রবিবার কলেজের অধ্যাপক মোস্তাক হোসেন শিক্ষাবিদ মিলনায়তনে বিপুল উৎসাহ উদ্দীপনায় এ নির্বাচন সম্পন্ন হয়।

প্রথমবারের মতো সরাসরি ব্যালট পেপারের মাধ্যমে সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে একটানা দুপুর সাড়ে বারোটা পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হয়।

নির্বাচনে সম্পাদক পদে হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ ময়নুল হক বিপুল ভোটে সম্পাদক নির্বাচিত হন। যুগ্ম সম্পাদক পদে ইংরেজি বিভাগের প্রভাষক মো মুহিবুর রহমান এবং কোষাধক্ষ্য পদে দর্শন বিভাগের প্রভাষক হুমায়রা বেগম মণি নির্বাচিত হন ।নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান কাজরী রানী ধর এবং ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ গিলমান আলী।

এদিকে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য কলেজের অধ্যক্ষ প্রফেসর ইফতেখার আলম মহোদয় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।