বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৬.০০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ১ নভেম্বর রবিবার জাতীয় যুব দিবস ২০২৬, সিলেট কল্যাণ সংস্থার প্রথম কর্মীসভা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলে ৫ম প্রস্তুতি সভা ও ২০২৬ খ্রীষ্টাব্দের ৪৩তম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয় এবং আগামী ৩০ অক্টোবর শুক্রবার বিকাল ৩.৩০ ঘটিকায় নগরীর তালতলা পয়েন্টে যুব জমায়েত ও বিকাল ৪.৩০ ঘটিকায় তালতলা পয়েন্টে হতে সিটি পয়েন্টে, কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার পয়েন্ট হয়ে সিলেট কল্যাণ সংস্থার উত্তর জল্লারপারস্থ কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১ নভেম্বর জাতীয় যুব দিবস ২০২৬ সফলে স্বাগত যুব শোভাযাত্রা এবং সন্ধ্যা ৫.৩০ ঘটিকায় শেষ প্রস্তুতি সভা ও ২০২৬ খ্রীষ্টাব্দের ৪৪তম সাপ্তাহিক সভার তারিখ নির্ধারণ করা হয়।
সভা থেকে যুবদেরকে যারা বিপদগামী করছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবী জানানো হয়। পাশাপাশি বাংলাদেশের সমৃদ্ধির চাবিকাঠি জনসংখ্যার এক-তৃতীয়াংশ যুবসমাজকে বিপথগামী করা এবং অপরাধের দিকে ধাবিত করার পেছনে যারা জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা খুবই জরুরী। তরুণ প্রজন্মকে মাদক, কিশোর গ্যাং, সাইবার অপরাধ ও অনলাইন জুয়ার মতো সামাজিক ব্যাধি থেকে রক্ষা করতে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করারও আহবান জানানো হয়।
জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাসের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী। গৃহীত কর্মসূচী সফলে গুরুত্বারোপ করে বিশেষ বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি হাজী মোঃ আশরাফ উদ্দিন, দ্বীপক রঞ্জন রায় তালুকদার, সহ-সভাপতি অবিনাশ চন্দ্র দাস, রোকনে আলম চৌধুরী, এম. এ আলী জালালাবাদী, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান, বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আলী হোসেন, সহ-অর্থ সম্পাদক পিযোষ মোদক, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমদ, মোঃ সাহেদ আহমদ শান্ত, সহ-দপ্তর সম্পাদক ফরিদ আলী, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক সুহেল আলী, সহ-আন্তর্জাতিক সম্পাদক মোঃ সেলিম খান, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক শংকর বিশ্বাস, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি মকসুদ আহমদ লাল, সহ-সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ফয়সল আহমদ, আইন বিষয়ক সম্পাদক মুহাম্মদ কামাল মিয়া, সিলেট মহানগর কমিটির সহ-সাধারণ সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাসেল, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নুর হোসেন, মহানগর কমিটির সদস্য মোঃ জুয়েল মিয়া, নেতৃবৃন্দের মধ্য থেকে শ্রীকান্ত দাস, মোঃ শাহেদ মিয়া, আব্দুল হামিদ, আরিফুর রহমান মিসবাহ, মোহাম্মদ আব্দুল লতিফ, আব্দুল আউয়াল, সুবাব মিয়া, মইনুর রহমান চৌধুরী, যাদব চন্দ্র তালুকদার, ইব্রাহিম মিয়া, অনিল দাশ তালুকদার, মোঃ আজিজুল ইসলাম ওয়াসিম, দেবব্রত চৌধুরী, মুহিবুর রহমান সোয়েব, মোঃ সানোয়ার হোসেন, তানজিদ আহমদ আনন্দ, মোছাঃ মাছুমা আক্তার ও মোছাঃ রাত্রী।
