মাদকমুক্ত সমাজ গড়ি সুস্থ সুন্দর ভবিষ্যৎ গড়ি এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের দিরাইয়ে ৪নং চন্নারচর ইউনিয়নে লৌলারচর গ্রামের পর্তুগাল প্রবাসী মো: হাফিজুর রহমান (লিমন) তালুকতার ও মো. মোক্তার হোসেনের সহযোগিতায় আট গ্রাম জুয়া ও মাদক নিমূল কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে লৌলারচর মিলনবাজার তালুকদার মার্কেটের সামনে এই কমিটি গঠন করা হয়।
কমিটিতে দিরাই থানার অফিসার ইনচার্জ মো: আমিনুল ইসলামকে সভাপতি করে কমিটি অনুমোদন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন-মোঃ হাফিজুর রহমান (লিমন) তালুকদার, মোক্তার হোসেন, বাবুল তালুকদার, এরশাদ মিয়া, নুরুল ইসলাম খান, মঞ্জু মিয়া, গুলজার মাস্টার, রিয়াজ মিয়া, ছয়ফুল মিয়া, ইজাজুল মিয়া, মাজারুল তালুকদার, ইমরান মিয়া, মোঃ আলী, মুকবুল হোসেন (টিয়ন), আলামিন, দুলন মিয়া, দুলাল মিয়া, তপসি মিয়া, তালুকদার নুর নবী মিয়া, ফারুক মিয়া, কবির মিয়া, সাব্বির মিয়া, ইয়াকুব আলী, রব্বানি মিয়া, ইনুছ মিয়া, লতিফ মিয়া, সূর্য লাল, রিয়াজ, কাউছার মিয়া, নুরুল আমিন, জসিম মিয়া, মোয়াজিন, আশাদুল, মায়াদুল ইসলাম, নবাব মিয়া, সালাম মিয়া, সাহিনুর মিয়া, বজলু মিয়া, কালাম, জুনায়েদ, মোনায়েম খান, প্রভাত দাস, মলয় দাস, জগন্নাথ (মাস্টার), স্বপন চক্রবতী, সুমন চৌধুরী, রঞ্জু দাস, বিকাশ দাস, সমিরন দাস, গাজি মিয়া তালুকদার, বিদুৎ দাস, পযেশ দাস, অধির দাস, গৌরাঙ্গ দাস, সজিব ভৌমিক, সুব্রত উকিল, মৃদুল ভৌমিক, রঞ্জন কোমার সামান্ত, বিপ্রেশ হজরা, সোনিল দাশ, অধির দাস, সিদিল দাস, পরিক্ষিত দাস, মজিবুর খান, চানু ভুয়া, রুবেল দাস, ধরনী দাস।
নবগঠিত আট গ্রাম জুয়া ও মাদক নিমূল কমিটির সভাপতি ও দিরাই থানার অফিসার ইনচার্জ মো: আমিনুল ইসলাম বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এর ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে হলে পরিবার, সমাজ ও প্রশাসনকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদকের কারণে তরুণদের ভবিষ্যৎ নষ্ট হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজে নানা অপরাধের বিস্তার ঘটে। তাই মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে করতে হবে। তিনি আরও বলেন, লৌলারচর মিলন বাজারে মাদক ব্যবসায়ী ও তাদের শেল্টারদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকমুক্ত সমাজ গঠনে শুধু প্রশাসনের ওপর নির্ভর করলে চলবে না। এলাকার সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে এবং মাদক সংক্রান্ত যেকোনো তথ্য প্রশাসনকে জানাতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মিলনবাজার অষ্টমগ্রামসহ পুরো এলাকাকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মোক্তার বলেন, লৌলারচর মিলন বাজারের মাদক ব্যবসায়ীরা ও তাদের শেল্টার দাতারা আওয়ামী লীগের শাসনামলে আওয়ামী লীগ নেতাদের শেল্টারে মাদক, জুয়ার আসর নিয়ন্ত্রণ করেছিল। আওয়ামী লীগের পট-পরিবর্তনের পর বিএনপির কিছু নেতাদের শেল্টারে তারা মাদক ব্যবসা ও জুয়ার আসর চালিয়ে আসছে। মামলা ও হামলার ভয়ে এই জঘন্য অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করার কারো কোনো সাহস নেই। গোয়েন্দা সংস্থার মাধ্যমে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। তিনি গত ১৯ অক্টোবর তালুকদার মার্কেটের সামনে পর্তুগাল প্রবাসী মো: হাফিজুর রহমান (লিমন) তালুকতারের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং হামলাকারীদের গ্রেফতার করার জন্য জোর দাবি জানান।
