BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:০০
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর সংস্কৃতি সংসদের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মনোনীত হলেন তানজিনা আক্তার


জানুয়ারি ২২, ২০২৬ ৩:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

বিডি সিলেট::- বাংলাদেশ বঙ্গবন্ধুর সংস্কৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন তানজিনা আক্তার। সংগঠনের সভাপতি মো. সজিব খান ও সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিনের নেতৃত্বে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

তানজিনা আক্তার সিলেট ও সুনামগঞ্জ জেলার বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের প্রবীণ সংগঠক ডা. হারিছ আলির সুযোগ্য নাতনি। তিনি এর আগে ছাতক উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতি ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

শিক্ষা, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তানজিনা আক্তার একজন উদ্যমী ও প্রতিশ্রুতিশীল তরুণ নেত্রী হিসেবে পরিচিত। ছাত্রলীগের নেতৃত্বকালীন সময়ে তিনি দক্ষতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে গতিশীল ও সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

তার এই মনোনয়নকে কেন্দ্র করে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে। নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে তানজিনা আক্তার শিক্ষা ও সংস্কৃতির বিকাশে বাংলাদেশ বঙ্গবন্ধুর সংস্কৃতি সংসদকে আরও শক্তিশালী ও কার্যকর করে তুলবেন।

মনোনয়ন প্রসঙ্গে প্রতিক্রিয়ায় তানজিনা আক্তার বলেন,“বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে একটি প্রগতিশীল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আমি সর্বোচ্চ চেষ্টা করব। আমাকে অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের অঙ্গীকার করছি।”

তার এই সাফল্যে সিলেট-সুনামগঞ্জসহ সারাদেশের সহকর্মী, শুভানুধ্যায়ী ও সংগঠনের নেতাকর্মীরা আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।