BD SYLHET NEWS
সিলেটশনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৫৬
আজকের সর্বশেষ সবখবর

৭৫ কোটি টাকা আত্মসাৎ করে উধাও দুই সমিতি, দিশাহারা গ্রাহকরা


নভেম্বর ৭, ২০২৬ ১২:৪২ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সয়া বাজারে ‘ঋণদান একতা’ ও ‘গ্রামীণ সেবা সঞ্চয় সমিতি’ নামের দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রাহকদের প্রায় ৭৫ কোটি টাকা আত্মসাৎ করে উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এতে সরিষাবাড়ী ও ধনবাড়ী উপজেলার কয়েক হাজার গ্রাহক তাদের সঞ্চিত অর্থ হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত গ্রাহকরা শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে সয়া বাজারে সমিতি দুটির প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ‘ঋণদান একতা’ ও ‘গ্রামীণ সেবা সঞ্চয় সমিতির’ মালিক রফিক ইসলাম ও আব্দুল লতিফ অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে সরিষাবাড়ী ও ধনবাড়ী উপজেলার হাজার হাজার মানুষের কাছ থেকে আমানত সংগ্রহ করেন। সম্প্রতি তারা হঠাৎ কার্যালয় বন্ধ করে গ্রাহকদের কোটি কোটি টাকা নিয়ে উধাও হয়ে যান।কষ্টার্জিত সঞ্চয় হারিয়ে অনেক গ্রাহক কান্নায় ভেঙে পড়েন। তাদের অনেকেই জীবনের শেষ সম্বল ও বার্ধক্যের সঞ্চয় এই দুই প্রতিষ্ঠানে জমা রেখেছিলেন। টাকা হারিয়ে তারা এখন চরম অনিশ্চয়তা ও হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন।

মানববন্ধনে গ্রাহকরা অভিযুক্ত রফিক ইসলাম ও আব্দুল লতিফকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তাদের আমানতের প্রায় ৭৫ কোটি টাকা ফেরত পেতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।