বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে রবিবার (০১ নভেম্বর) “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষ্যে সকাল ৮.০০ ঘটিকায় নগরীর রিকাবীবাজার পয়েন্টে যুব গণজমায়েত, সকাল ৯.৪৫ ঘটিকায় সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা অনুষ্ঠান, বেলা ১০.১৫ ঘটিকায় রিকাবীবাজার পয়েন্ট হতে চৌহাট্টা পয়েন্ট, জিন্দাবাজার পয়েন্ট, কোর্ট পয়েন্ট, সিটি পয়েন্ট মোড় ঘুরে জিন্দাবাজার হয়ে সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত জাতীয় যুব দিবস ২০২৬ এর বর্ণাঢ্য যুব শোভাযাত্রা, বেলা ১১.১৫ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের কোনো থানার দেয়ালে যুব সমাজের কারো ছবি আমরা আর দেখতে চাই না। যুবদেরকে বাংলাদেশের সমৃদ্ধিতে ব্যবহার করতে হবে। অন্যায় পথে যুবদেরকে যারা চালানোর অপচেষ্টা করে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। প্রতিটি সরকারী যুব প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে দালালমুক্ত করতে হবে। সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান থেকে যারা বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছে প্রতিবছর তাদের তালিকা প্রকাশ করতে হবে। বিশেষ করে সরকারী পর্যায়ের যতটি প্রতিষ্ঠান থেকে যুবদেরকে আত্মকর্মী হিসেবে গড়ে তুলার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়, তাদের তালিকা পুস্তক আকারে প্রকাশ করতে হবে। প্রশিক্ষণ গ্রহণন করে কারা কি করেছে, তার বর্ণনা প্রকাশিত পুস্তকে প্রকাশ করতে হবে। বক্তারা আরও বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর সিলেট জেলা ও বিভাগীয় পর্যায় থেকে জাতীয় যুব দিবস ২০২৬ পর্যন্ত যাঁরা জাতীয় যুব পুরস্কার পেয়েছেন তাদের তালিকা প্রকাশ করতে হবে। ২০২৫ পর্যন্ত যাঁরা জাতীয় যুব পুরস্কার অর্থাৎ জাতীয় যুব পদক পেয়েছেন তাদেরকে ব্যতিরেকে সিলেট জেলায় জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন করা হয় কীভাবে? সেই বিষয়টি জবাবদিহিতায় আনতে হবে। সর্বোপরি যুব সমাজের কেউ যাতে অন্যায় করার সুয়োগ না পায়, তার ব্যবস্থা সরকারকে করতে হবে।
জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র সিলেট মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমানের পরিচালনায় যুব গণজমায়েত পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেন সিবিযুকস’র সদস্য মোহাম্মদ আব্দুল লতিফ। গণজমায়েতে স্বাগত বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সভাপতি এম. এ আলী জালালাবাদী ও আলোচনা সভায় সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী। যুব গণজমায়েত ও আলোচনা সভায় জাতীয় যুব দিবস এর স্বার্থকতা উপস্থাপন করে বক্তব্য রাখেন সিকস’র কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ তালেব হোসেন তালেব, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি মোঃ আজিজুর রহমান আজিজ, সিনিয়র সহ-সভাপতি হাজী মোঃ আশরাফ উদ্দিন, দ্বীপক রঞ্জন রায় তালুকদার, সহ-সভাপতি অবিনাশ চন্দ্র দাস, রোকনে আলম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আলী হোসেন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমেদ, মোঃ সাহেদ আহমদ শান্ত, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, আন্তর্জাতিক সম্পাদক মোঃ জহিরুল হক জাকির, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি মকসুদ আহমদ লাল, আইন বিষয়ক সম্পাদক মুহাম্মদ কামাল মিয়া, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক বিজিত চন্দ, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ ইব্রাহীম, দিপক কুমার মোদক বিলু, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নুর হোসেন, সাংগঠনিক নেতৃবৃন্দদের মধ্য থেকে শেখ তাছলিমা আলী হেনা, গাজী আলমগীর হোসাইন, আরিফুর রহমান মিসবাহ, মোঃ আজিজুল ইসলাম ওয়াসিম, মোঃ ইব্রাহিম মিয়া, মাহফুজ আল গালিব। যুব গণজমায়েত, কেক কাটা অনুষ্ঠান ও আলোচনা সভায় নেতৃবৃন্দ ও যুব প্রতিনিধিদের মধ্য থেকে জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত ফয়েজ রাজা চৌধুরী, মোঃ জুয়েল মিয়া, মোঃ সাগর, যাদব চন্দ্র তালুকদার, কুমুদ রঞ্জন হাজরা, সজীব দাস, মোঃ সেলিম খান, ছাদিকুর রহমান, মোঃ পিকুল হোসেন, মামুন আহমদ চৌধুরী, আব্দুল হামিদ, মোঃ সাহেদ, আব্দুল আওয়াল, মঈন উদ্দিন, শ্রীকান্ত দাস, সোহেল মিয়া খান, সুমাইয়া জান্নাত, আসজদ আহমেদ, মাহবুব মিয়া, সুবাব মিয়া, তানভীর আহমদ, বিরাজ চৌধুরী, সুশান্ত মোদক, রায়হান আহমদ, শংকর বিশ্বাস, জালাল উদ্দিন, মলয় বিকাশ দাস, নিটুল দাশ, অনিল দাশ, অজিত বিশ্বাস, পংকজ মজুমদার, মোঃ সোহেল আলী, মিম আক্তার, রুমি বেগম, মোছাম্মাত নাজমিন বেগম, সুফিয়া বেগম, লনা বেগম, লিপি আক্তার, মোঃ ফরিদ আলী, সিরাজুল ইসলাম খাঁন, জামাল আহমদ, মোঃ সানোয়ার হোসেন, জুলেখা বেগম, সাইম আহমদ, আব্দুর রাহীম, সেলিম আহমেদ, মোঃ ইকবাল হোসেন, মোঃ রুবেল আহমদ, নুরবানু, পিয়ারা বেগম, মাহবুর রহমান,খালেদ আহমদ, ফয়সল আহমদ, মোহাম্মদ সহিদ চৌধুরী, দেবব্রত চৌধুরী, পিযোষ মোদক, বিজন কান্তি সিংহ, জাহাঙ্গীর আলম, জাকারিয়া তালুকদার, সবরুল আলম চৌধুরী, মোঃ দোলন চৌধুরী, শরীফ আহমদ, খায়রুল ইসলাম রাজিব, হরিমোহন রায়, সামিউল করিম, মেহেদী হাসান, মোঃ মাছুম মিয়া, রঞ্জিত কুমার দাস, মোছালিন আহমেদ ইমরান, মোঃ নজরুল ইসলাম, সালিম আহমদ, লায়েছ মিয়া, মোঃ আবুল কালাম, মেহেদী হাছান, দ্বীপিকা রানী দাস, অশোক দে, দিবা রানী তালুকদার, দিলীপ কুমার মোদক, আশরাফুল ইসলাম, সৈয়দ রাসেল, মহসিন তালুকদার, সমছুল মিয়া, ফরহাদ চৌধুরী, ঋষি বাবু, মোঃ তৈয়ব আলী, মোরাদ আহমদ, রুমী বেগম, আফজাল হোসেন চৌধুরী, হিরন সরকার, সোহেল মিয়া, ইমন আহমদ, মোঃ আলামিন, হাফিজ আহমদ, আব্দুর রহিম, রাবিয়া জান্নাত ফাবিহা, সেলিম আহমদ, তানজিদ আহমদ আনন্দ, সায়মান সাকিল মাহিম সহ প্রায় তিন শতাধিক যুবপ্রেমী নাগরিকবৃন্দ উপস্থিত স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
