BD SYLHET NEWS
সিলেটবুধবার, ৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৪০
আজকের সর্বশেষ সবখবর

৫০ বছর বয়সে ইতিহাস, বেলিংহামের বাবার একাই ৭ গোল


নভেম্বর ৩, ২০২৬ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

৫০ বছর বয়সে ইংল্যান্ড দলে অভিষেক হয়েছে রিয়াল মাদ্রিদ তারকা জুড বেলিংহামের বাবা মার্ক বেলিংহামের। অভিষেক ম্যাচেই সাত গোল করে সব আলো কেড়ে নিয়েছেন তিনি।

ইংল্যান্ডের অনূর্ধ্ব ৫০ প্রবীণ খেলোয়াড়দের নিয়ে এক ম্যাচে মার্ক এই ইতিহাস গড়েন। এই ম্যাচের মাধ্যমে বেলিংহাম পরিবারের জন্য একটি স্মরণীয় সপ্তাহ কাটল, যেখানে তার দুই ছেলে জুড এবং জোবও নিজ নিজ দলের হয়ে মাঠে দারুণ পারফরম্যান্স করেছেন, যা ফুটবল বিশ্বে আলোড়ন তৈরি করেছে।

গত শনিবার কেমব্রিজশায়ারে রিপাবলিক অব আয়ারল্যান্ডের অনূর্ধ্ব ৫০ প্রবীণ দলের বিপক্ষে মাঠে নেমে প্রথমার্ধেই ডাবল হ্যাটট্রিক করেন মার্ক। দ্বিতীয়ার্ধে তিনি আরো ১ গোল এবং ১ অ্যাসিস্ট (গোলে সহায়তা) করেন, যার ফলে ইংল্যান্ড ১৩-১ ব্যবধানের বিশাল জয় পায়।

থ্রি লায়ন্সের হয়ে ডাক পাওয়ার পর এটিই ছিল ইংল্যান্ডের জার্সিতে মার্কের প্রথম ম্যাচ। ১৭ বছরের দীর্ঘ অপেশাদার ফুটবল ক্যারিয়ারে তিনি লেমিংটন এবং ব্রমসগ্রোভ স্পোর্টিংসহ মোট ২২টি ক্লাবের হয়ে খেলেছেন। এ ছাড়া ১৯৯০-এর দশকের শেষের দিকে চেল্টেনহ্যাম টাউন এবং নিউপোর্ট কাউন্টির হয়েও মাঠে নেমেছিলেন তিনি। মার্ক ২০১৯ সালে ফুটবল থেকে অবসর নিলেও প্রবীণদের বিভিন্ন টুর্নামেন্টে খেলা চালিয়ে যান।

এরপরই তিনি আয়ারল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে আবারো মাঠে নামার সিদ্ধান্ত নেন। তার এই অবিশ্বাস্য পারফরম্যান্স বেলিংহাম পরিবারের জন্য একটি দুর্দান্ত সপ্তাহ ছিল।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য মিররে’র তথ্য অনুযায়ী, রেসিং ক্লাব সান্তাদারের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ৩-০ ব্যবধানের জয়ের ম্যাচে জুড নিজের ৫০তম গোলটি করেন। অন্যদিকে, তার ছোট ভাই জোবি বায়ার্ন মিউনিখের বিপক্ষে বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে অসাধারণ খেলেন, ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। ড্র ম্যাচে নিজের উজ্জ্বল পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরার পুরস্কারটি জিতে নেন তিনি।

জোবের খেলের প্রশংসা করে ফুটবল বিশ্লেষকরা জানিয়েছে, তার এই পারফরম্যান্স ১৫ মাস আগে জার্মানিতে আসার পর ডর্টমুন্ডের জার্সিতে সেরা খেলা ছিল। তবে দুর্ভাগ্যবশত জোবের করা একটি গোল বাতিল হয়ে যায়, কারণ তার সতীর্থ কার্নি চুকুয়েমেকার গোলের আগ মুহূর্তে ফাউল করে প্রতিপক্ষের খেলোয়াড়কে।

জুড এবং জোব দুজনেই বার্মিংহামে তাদের ক্যারিয়ারের শুরুর দিনগুলোতে বাবার অবদানের প্রশংসা করেছেন। ফুটবলের শীর্ষ স্তরে পৌঁছানোর প্রতিটি পদক্ষেপে মার্ক সবসময় তাদের পাশে থেকে সমর্থন জুগিয়েছেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।