বিডিসিলেট ডেস্ক : দেশের আলিম স্তরের মাদরাসা প্রধানদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন আলিম স্তরের মাদরাসাপ্রধানদের জানানো যাচ্ছে যে আলিম শ্রেণিতে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির আসন সংখ্যা বৃদ্ধির প্রয়োজনীয় যোগ্যতা ও সক্ষমতা বর্তমান থাকলে তার উপযুক্ত প্রমাণাদিসহ (আলিম শ্রেণিতে পাঠদানের অনুমতি ও স্বীকৃতিপত্র, বর্তমান আসন সংখ্যা, বিজ্ঞান বিভাগ থাকলে তার অনুমতিপত্র) সংযুক্ত ছক অনুযায়ী ই-মেইল ঠিকানায় (drcommon@bmeb.gov.bd) তে হাতে হাতে রেজিস্ট্রারের দপ্তরে সভাপতির স্বাক্ষরপত্র ফাইল করে আগামী ২৫ জুলাইয়ের মধ্যে জরুরি ভিত্তিতে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, যেসব মাদরাসায় বিজ্ঞান বিভাগ খোলার অনুমতি রয়েছে, কিন্তু কারিগরি ত্রুটির কারণে শিক্ষার্থী ভর্তি করাতে পারেনি—সেসব মাদরাসার প্রয়োজনীয় তথ্য উক্ত drcommon@bmeb.gov.bd মেইলে কিংবা হাতে হাতে রেজিস্ট্রারের দপ্তরে প্রদান পূর্বক আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে।
