BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৫০
আজকের সর্বশেষ সবখবর

শ্রমজীবী মানুষ মর্যদাসম্পন্ন জীবনের পরিবর্তে আটকে যাচ্ছে আধুনিক দাসত্বে


মে ১, ২০২৬ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

১৪০তম মহান মে দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার উদ্যোগে লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ১মে শুক্রবার সকাল ১১টায় আম্বরখানাস্হ সংগঠনের কার্যালয়ের সামনে থেকে লাল পতাকা মিছিল বের হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা সভাপতি আবু জাফর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাসদ সিলেট জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী,চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি নাজিকুল ইসলাম রানা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সহ সভাপতি শহিদ আহমদ, সিমান্ত চন্দ্র রায়, দপ্তর সম্পাদক মাহফুজ আহমদ, নুরুল ইসলাম, সংগ্রাম পরিষদের হোসেন আহমদ, দুলাল হোসেন,রণি আহমদ, চা শ্রমিক ফেডারেশনের জরিনা বেগম ও হৃদয় দাশ, নির্মাণ শ্রমিক ফ্রন্ট মামুন বেপারি,আফছর আহমদ প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন ,১৪০ বছর পরেও শ্রমজীবী মানুষ কাগজে কলমে ৮ ঘন্টা কর্মদিবসের স্বীকৃতি পেলেও বাস্তবে স্বল্প মজুরি আর চাকরির অনিশ্চয়তার মধ্যে দিয়ে দৈনিক ১২/১৪ ঘন্টা কাজ করতে বাধ্য করার পরিবেশ বিদ্যমান। তার সাথে রয়েছে আইনের ফাঁক ফোকর আর মুদ্যাস্ফীতির কলাকৌশলে মজুরি চুরির নানা পন্থা। শ্রমজীবী মানুষ মর্যদাসম্পন্ন জীবনের পরিবর্তে আটকে যাচ্ছে আধুনিক দাসত্বে।

নেতৃবৃন্দ বলেন, শ্রমিকদের দীর্ঘ সংগ্রামের ফলশ্রুতিতে সম্প্রতি বিদ্যমান শ্রম আইনে শ্রম অধিকার সম্প্রসারণের কিছু সংশোধনী আনা হলেও গণতান্ত্রিক শ্রম আইনের দাবি পূরণ হয়নি, শ্রমিকদের পক্ষে দরকষাকষি প্রতিনিধির ক্ষমতা সংকুচিত হয়েছে, শ্রমিককে চাকরি থেকে বঞ্চিত করার সুযোগগুলি অব্যাহত রাখা হয়েছে, শ্রমিকের সামাজিক সুরক্ষার সম্প্রসারণ কে শর্তের অধিন রেখে সান্তনা দেওয়ার ভুমিকা নেওয়া হয়েছে, শ্রমিকের ন্যূনতম মজুরি নির্ধারণের বিধান করা হয়নি, নির্দিষ্ট মেয়াদে মজুরি পূণঃনির্ধারণের ব্যর্থতায় ক্ষতিপূরণের বিধান নেই। অর্থাৎ ২০২৪ শের অভ্যুত্থানে জীবনদানকারী শ্রমজীবী মানুষের বৈষম্য বিলোপের আকাঙ্খা বাস্তবায়নে রাস্ট্রের এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই। তবে দেশের সংখ্যাগরিষ্ট মানুষ শ্রমজীবী তাদের প্রত্যাশা কে উপেক্ষা করে স্বস্থিতে রাষ্ট্র পরিচালনা করা যাবেনা। নেতৃবৃন্দ, কর্মক্ষেত্রের শ্রম অধিকারের দাবির পাশাপাশি শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং জীবন-জীবিকার উপর সাম্রাজ্যবাদী আগ্রাসন প্রতিরোধের আন্দোলন শক্তিশালী করার জন্য শ্রমজীবী মানুষের প্রতি আহবান জানান।

সমাবেশে বক্তারা, সুপ্রিম কোর্টের রায়ে বৈধ ঘোষিত ব্যাটারি চালিত যানবাহনের আটক, হয়রানি, ডাম্পিং বন্ধ করে সড়কে শৃঙ্খলা ফেরাতে ব্যাটারি চালিত যানবাহনের নিবন্ধন, লাইসেন্স ও রুট পারমিট প্রদানের আহ্বান জানান। বক্তারা চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি ৬শত টাকা নির্ধারণ ও বসত ভিটার স্হায়ী বন্দোবস্ত করার আহ্বান জানান।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।