BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:০৯
আজকের সর্বশেষ সবখবর

শাবিপ্রবির ভুল বার্তায় ক্ষতিগ্রস্ত ৯৫ শিক্ষার্থীকে ভর্তির আহ্বান


জুন ২৩, ২০২৫ ১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : ৯৫ ভর্তিচ্ছুর বিষয়ে ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি)। পরে তা ‘ভুলবশত’ ছিল বলে জানায় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের দ্বিমুখী সিদ্ধান্তে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। তাদের ভর্তি নিতে ও ক্ষতিপূরণ দিতে আহ্বান জানিয়েছে শাখা ছাত্রদল।

রবিবার (২২ জুন) বিকালে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. বদিউজ্জামান ফারুকের সাথে সাক্ষাৎ করে একটি আবেদনপত্র দেন শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, শাবিপ্রবি শাখার সভাপতি রাহাত জামান এবং সাধারণ সম্পাদক নাঈম সরকার প্রমুখ।

আবেদনপত্রে বলা হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে শাবিপ্রবির ‘বি’ ইউনিটের ভর্তি কার্যক্রমে একটি মারাত্মক প্রশাসনিক ভুলের ফলে ৯৫ জন ভর্তিচ্ছু চরম হয়রানি ও মানসিক ভোগান্তির শিকার হয়েছেন। গত ২০ জুন রাতে আকস্মিকভাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় যে, ২২ জুন তারিখে যারা বিজ্ঞানে ৪০১ থেকে ৪৯৫ মেধাক্রমে ছিলেন, তাদেরকে ভর্তির জন্য পূর্বে যে তৃতীয় কল হয়েছিল, তা ছিল ভুলবশত।

এই ভুল ঘোষণার ফলে অনেক শিক্ষার্থী অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি বাতিল করেছেন, ট্রাভেল বুকিং করেছেন, দূরদূরান্ত থেকে সিলেট আসার প্রস্তুতি নিয়েছেন এবং একাধিক আর্থিক ও মানসিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। এ ধরনের সিদ্ধান্তগ্রহণ এবং তার সংশোধন পদ্ধতি অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার মতো ঘটনা।

এ ছাড়াও ভর্তি কমিটির কাছে কয়েকটি দাবিও তুলে ধরেন তারা। দাবিসমূহ হলো-ভুলবশত ডাকা ৯৫ জন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর যথাযথ যাচাই সাপেক্ষে পরবর্তী পর্যায়ে আসন সংখ্যা বৃদ্ধি করে হলেও তাদের ভর্তি নিশ্চিত বা বিকল্প পদ্ধতি অবলম্বন করতে হবে। যারা এই ঘটনায় আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন, তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে এবং যদি কারো গাফিলতির কারণে এইরকম ভুল হয়ে থাকে তাহলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।