BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৪৭
আজকের সর্বশেষ সবখবর

ঈদুল আজহায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ কতদিন?


মে ১০, ২০২৫ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে আসন্ন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের ছুটি শুরু হচ্ছে আগামী ১ জানুয়ারি থেকে। শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী এ ছুটি চলবে আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত। সে হিসেবে এবার ঈদ ও গ্রীষ্মকালীন মিলিয়ে ১৯ দিন বন্ধ থাকবে স্কুল। অন্যদিকে কলেজে ছুটি শুরু হবে ৩ জুন যা চলবে ১২ জুন পর্যন্ত।

স্কুল-কলেজে দীর্ঘ ছুটির কারণে আগামী ১৭ ও ২৪ মে দুই শনিবার স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটি সংক্রান্ত নির্দেশনা অনুযায়ী এ সংক্রান্ত একটি চিঠি সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।

মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, সরকার আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১১ ও ১২ জুন যথাক্রমে বুধবার ও বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং দাপ্তরিক কাজের স্বার্থে ১৭ মে শনিবার ও ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার ঘোষণা করেছে।

ছুটিকালীন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে এবং উল্লিখিত সাপ্তাহিক ছুটির দিন (১৭ মে ও ২৪ মে) সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা রাখার নির্দেশনা রয়েছে।

‘এমতাবস্থায় আগামী ১৭ মে শনিবার ও ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা রাখার বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো’ বলেও চিঠিতে উল্লেখ করা হয়।ঈদুল

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।