BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫২
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে একদিনে করোনায় ২ জনের মৃত্যু


জানুয়ারি ১৫, ২০২২ ৩:০৫ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডটকম :: চলতি মাসের শুরু থেকেই সিলেটে ঊর্ধ্বমুখী রয়েছে করোনার সংক্রমণ। তবে মৃত্যুর মিছিল ছিল শান্ত। কিন্তু পরিস্থিতি বিপজ্জনক মোড় নিতে শুরু করেছে। বাড়তে শুরু করেছে মৃতের সংখ্যাও।

সর্বশেষ চব্বিশ ঘন্টার মারা গেছেন ২ জন। আর সংক্রমণের হার ছাড়িয়ে গেছে ১০ শতাংশ!

টানা ২২ দিন করোনায় মৃত্যুহীন ছিল সিলেট। এই নিরবতা ভেঙে গত বুধবার সকাল বৃহস্পতিবার সকালের মধ্যে চব্বিশ ঘন্টায় একজনের মৃত্যু হয়।

এরপর গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টার মধ্যে মারা গেছেন ২ জন। তারা উভয়েই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো ১১৮৬ জনে।

স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, শুক্রবার সকাল থেকে আজ শনিবার সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগে নমুনা পরীক্ষা করা হয়েছে ৮২১ জনের। এতে করোনাক্রান্ত ৮৮ জন শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ১০.৭২ ভাগ। যা গেল অন্তত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ।

শনাক্তকৃতদের মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জনসহ সিলেট জেলার ৭৯ জন রয়েছেন। বাকি ৯ জন হবিগঞ্জের।

গত চব্বিশ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮ জন করোনা রোগী। বর্তমানে ২৫ জন রোগী হাসপাতালে ভর্তি। একদিনে করোনা থেকে সুস্থ হয়ে ওঠেছেন ৩৩ জন।

সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৫ হাজার ৫৪৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে ওঠেছেন ৫০ হাজার ১০৮ জন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।