BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৫৯
আজকের সর্বশেষ সবখবর

এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের বৃত্তি দিতে তথ্য চাইল মাউশি


আগস্ট ৭, ২০২৫ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের রাজস্ব খাতভুক্ত মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি প্রদানের লক্ষ্যে তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বৃহস্পতিবার (৭ আগস্ট) অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। এ চিঠি সব শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে পাঠানো হয়েছে।

তথ্য প্রেরণের জন্য নির্ধারিত ছকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী নিয়মিত শিক্ষার্থীর সংখ্যা, মোট উত্তীর্ণদের সংখ্যা, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা এবং জিপিএ-৫ ব্যতীত উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা উল্লেখ করতে বলা হয়েছে।

প্রসঙ্গত, প্রতিবছর এইচএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে মোট ১০ হাজার ৫০০ শিক্ষার্থীকে রাজস্ব খাতভুক্ত বৃত্তি দিয়ে থাকে সরকার। এর মধ্যে ১ হাজার ১২৫ জন শিক্ষার্থী মেধাবৃত্তি এবং ৯হাজার ৩৭৫ জন সাধারণ বৃত্তি পেয়ে থাকেন। মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে ৮২৫ টাকা এবং বছরে এককালীন ১,৮০০ টাকা করে পেয়ে থাকেন। সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসিক ৩৭৫ টাকা ও এককালীন ৭৫০ টাকা দেওয়া হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।