BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৪০
আজকের সর্বশেষ সবখবর

কৃষির ৯ বিশ্ববিদ্যালয়ের শূন্য আসনে স্পট অ্যাডমিশনের ফল প্রকাশ


জুলাই ২১, ২০২৫ ২:১৬ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার স্পট অ্যাডমিশনের জন্য নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশিত হয়েছে।

রবিবার (২০ জুলাই) কৃষিগুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়েছে।

শিক্ষার্থীদের মেধাক্রম এবং তাদের কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় ও ডিগ্রি বা বিষয় পছন্দক্রম অনুসারে এ ফলাফল প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ প্রক্রিয়ার মাধ্যমে যেসব শিক্ষার্থী আগে আসন নিশ্চিত করতে পারেননি বা নতুন করে সুযোগ পেতে চেয়েছিলেন, তারা স্পট অ্যাডমিশনের আওতায় এসেছেন।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের তাদের মেধাতালিকা এবং পছন্দের ভিত্তিতে বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণিতে ভর্তির সুযোগ দেওয়া হয়েছে। কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ফলাফলসহ বিস্তারিত তথ্য ওয়েবসাইট (https://acas.edu.bd/notice) থেকে জানা যাবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।