BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:২৭
আজকের সর্বশেষ সবখবর

ভালোবাসা দিবসে বিয়ে করলেন অভিনেত্রী স্পর্শিয়া


ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ১০:০২ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : ভালোবাসা আর বসন্তের দিনে নতুন জীবনে পা রাখলেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। জানা গেছে, স্পর্শিয়ার বর সৈয়দ রিফাত নাওঈদ হোসেন। সিলেটের ছেলে। পড়াশুনা করেছেন দেশের বাইরে। এখন একটি মাল্টিন্যাশনাল সফটওয়্যার কোম্পানির পরিচালক পদে কাজ করছেন।

১৩ ফেব্রুয়ারি কক্সবাজার সৈকতেই স্পর্শিয়ার গায়ে হলুদ ও সংগীত অনুষ্ঠান হয়। বুধবার ইনানি সৈকতে হয়েছে তাদের বিয়ের আয়োজন। যাতে দুই পক্ষের ঘনিষ্ঠজনরা হাজির ছিলেন।

স্পর্শিয়া বলেন, নাওঈদকে আমার আম্মুর খুব পছন্দ হয়েছে। আমি আগেই বলেছি বিয়েটা আম্মুর পছন্দেই করব। তাছাড়াও কিছু বিষয়ে নাওঈদকে আমিও মনের মতো পেয়েছি বলেই আমি রাজী হয়েছি। সেও হয়ত আমার মধ্যে তার স্ত্রী হিসেবে যে গুণগুলো চেয়েছিল, সেগুলো পেয়েছে। তাই দুই পরিবারের সম্মতিতেই বিয়ে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।