BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৫০
আজকের সর্বশেষ সবখবর

আদালত থেকে পলায়ন, দু’দিনেও গ্রেপ্তার হয়নি সেই আসামি


সেপ্টেম্বর ৯, ২০২৩ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ চিফ জুডিশিয়াল আদালত প্রাঙ্গণ থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া মাদক মামলার আসামি রাজু মিয়াকে দুই দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এদিকে আদালত প্রাঙ্গণ থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে প্রধান করা হয়েছে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সামছুল হককে। কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

এ ছাড়া এ ঘটনায় কোর্ট পুলিশের দায়িত্বরত কনস্টেবল আকবর হোসেন বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা করেছেন। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক উমর আলী।

বৃহস্পতিবার কোর্ট হাজত থেকে একদল পুলিশ আসামি রাজুকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের আদালতে নিয়ে যাচ্ছিল। এজলাসে নেওয়ার আগেই সেখান থেকে কৌশলে পালিয়ে যায় রাজু। এর আগে ৩১ আগস্ট মাধবপুর থানার হরষপুর রেলস্টেশন বাজার এলাকা থেকে তাকে ২৬৪ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে র‌্যাব-৯।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।