BD SYLHET NEWS
সিলেটরবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৫১
আজকের সর্বশেষ সবখবর

মাথিউড়া চা বাগানে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


আগস্ট ১৬, ২০২৬ ২:৩২ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের মাথিউড়া চা বাগানে স্বামী-স্ত্রী ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) সকালে মাথিউড়া চা বাগানের ২০ নম্বর সেকশন এলাকার একটি নিম গাছের সঙ্গে গলায় দড়ি দেওয়া অবস্থায় তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন, মঙ্গল বাউরী (৩৫) ও তার স্ত্রী বিনতা বাউরী (৩২)। মঙ্গল বাউরী উপজেলার উদনা চা-বাগানের অমূল্য বাউরীর ছেলে। বিনতা বাউরীও একই চা-বাগানের বাসিন্দা।

জানা যায়, সকালে মাথিউড়া চা বাগানের ২০ নম্বর সেকশনের বাগান পাহারাদার স্বপন রাজভর দেখতে পান চা বাগানের মোকাম আকাশি টিলায় একটি নিম গাছের সঙ্গে যুবক-যুবতীর ঝুলন্ত মরদেহ। পরে তিনি বাগান কর্তৃপক্ষকে জানালে তারা পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গল বাউরী ও বিনতা বাউরী এক মাস আগে কোর্ট ম্যারেজ করেন। কিন্তু তাদের উভয়েই বিবাহিত ও সন্তান ছিল। এই বিবাহের জের ধরে তাদের পরিবারে কলহের তৈরি হয়। একপর্যায়ে মঙ্গল বাউরী নতুন বিবাহিত স্ত্রীকে নিয়ে মাথিউড়া চা বাগানের নিমগাছের সঙ্গে গলায় দড়ি পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যার ঘটনা। তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল। এর সূত্র ধরেই ঘটনাটি ঘটতে পারে। মরদেহ উদ্ধারের পর আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।