BD SYLHET NEWS
সিলেটরবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০১
আজকের সর্বশেষ সবখবর

যুব জমিয়তের কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় আব্দুল করিম দিলদারকে গোলাম আম্বিয়া কয়েছের অভিনন্দন


আগস্ট ১৬, ২০২৬ ৫:৫৪ অপরাহ্ণ
Link Copied!

যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক এবং গোয়াইনঘাটের গর্বিত সন্তান হাফিজ আব্দুল করিম দিলদার যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, যুব জমিয়ত বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি এবং সিলেট জেলা উত্তর জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ।

এক শুভেচ্ছা বার্তায় মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ বলেন, হাফিজ আব্দুল করিম দিলদার একজন অত্যন্ত দক্ষ, পরিশ্রমী ও আদর্শবান তরুণ নেতা। যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক হিসেবে তিনি মাঠপর্যায়ে সংগঠনকে গতিশীল করতে প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন। তাঁর এই যোগ্যতা, সততা ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতিস্বরূপ কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে সহকারী সাংগঠনিক সম্পাদকের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন, যা অত্যন্ত সময়োপযোগী ও আনন্দের।

“শুভেচ্ছা বার্তায় মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ গোয়াইনঘাটের আরেক কৃতি সন্তান এবং সিলেট জেলা উত্তর যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসানাত যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক নির্বাচিত হওয়ায় তাঁকেও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই দুই তরুণ নেতার যৌথ নেতৃত্ব যুব জমিয়তকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।

তিনি আরও বলেন, “হাফিজ আব্দুল করিম দিলদার এবং মাওলানা আবুল হাসানাত—দুজনেই গোয়াইনঘাটের কৃতি সন্তান। তাঁদের এই রাজনৈতিক সাফল্যে আমরা সমগ্র গোয়াইনঘাট উপজেলাবাসী অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তাঁদের এই নতুন নেতৃত্ব যুব জমিয়ত বাংলাদেশকে আরও শক্তিশালী ও বেগবান করবে।”

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।