BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৩২
আজকের সর্বশেষ সবখবর

ইমাম মুয়াজ্জিনরা সমাজের সম্মানিত ব্যক্তি, তাঁদের পাশে থাকা নৈতিক দায়িত্ব: ইশতিয়াক আহমদ সিদ্দিকী


আগস্ট ১৮, ২০২৬ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদ সিলেট মহানগরের উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা সোমবার (১৭ আগস্ট) রাত ১০টায় নগরীর জিন্দাবাজারস্থ রাজবাড়ী রেস্টুরেন্ট হলরুমে অনুষ্ঠিত হয়।

ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদ সিলেট মহানগরের পরিষদের সভাপতি হাফিজ মাওলানা মামুনুর রশীদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা ফয়সাল আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং আগামীর সিলেট সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী ইশতিয়াক আহমদ সিদ্দিকী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইমাম ও মুয়াজ্জিনরা সমাজের অত্যন্ত সম্মানিত ব্যক্তি। তাঁদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সব সময় আলেম-ওলামা, ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের সম্মান দিয়ে আসছে। আমার দল বিএনপি যদি আমাকে আগামী সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন করার সুযোগ দেয়। ইনশাল্লাহ নগরীর ৪২টি ওয়ার্ডের ইমাম ও মুয়াজ্জিনদের যেকোনো বিপদে-আপদে পাশে থাকব। তাঁদের খেদমত করতে পারা আমার জন্য সৌভাগ্যের বিষয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা নুরুজ্জামান নোমানী।

স্বাগত বক্তব্যে ক্বারী মাওলানা নুরুজ্জামান নোমানী বলেন, ‘২০২৪ সালের মে মাসে প্রতিষ্ঠিত আমাদের এই সংগঠনটি নগরীর ৪২টি ওয়ার্ডের ইমাম ও মুয়াজ্জিনদের অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অনেক ইমাম-মুয়াজ্জিন অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। আমরা আমাদের সীমিত সাধ্যের মধ্যে তাঁদের বিপদে-আপদে ও পারিবারিক প্রয়োজনে পাশে দাঁড়াচ্ছি। তবে পর্যাপ্ত আর্থিক তহবিল না থাকায় এই কার্যক্রম পরিচালনায় আমাদের জন্য দু:সাধ্য হয়ে পড়েছে। তিনি আরও বলেন, ‘আমরা কোনো রাজনৈতিক দলের সাথে সরাসরি যুক্ত নই, তবে দেশের গণতন্ত্র ও উন্নয়নের পক্ষে সব সময় থাকবো। তিনি প্রধান অতিথির কাছে সংগঠনের জন্য বিশেষ আর্থিক সহযোগিতার অনুরোধ জানান।

এসময় বক্তব্য রাখেন, পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাওলানা বদরুল ইসলাম, উপদেষ্টা হাফেজ মাওলানা জাকারিয়া আহমদ, সহ-সভাপতি মওলানা ইলিয়াস আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা তায়্যিবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা জামিল সিদ্দিকী, অর্থ সম্পাদক মাওলানা আব্দুর রহমান চৌধুরী, সহ-প্রচার সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল করিম, সহ-প্রচার সম্পাদক ক্বারী কাওসার আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ আনিসুল হক, তথ্য বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল মুকিত। উপস্থিত ছিলেন, সদস্য মাওলানা সিরাজুল ইসলাম, ক্বারী মাওলানা কামাল আহমদ, মাওলানা মুজিবুর রহমান, হাফেজ আব্দুল্লাহ আল মুহাইমিন, হাফিজ বাহার আহমদ, হাফিজ ফয়সাল আহমদ, হাফিজ মাওলানা গোলাম কিবরিয়া, হাফিজ হোসাইন মাহমুদ, হাফিজ আব্বাস উদ্দিন, হাফিজ মাওলানা আব্দুস শহীদ, হাফিজ মাওলানা আব্দুল আলিম, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা সিরাজুল ইসলাম (২), হাফিজ মাওলানা মোঃ সুফিয়ান, হাফেজ শাহেদ আহমদ, হাফেজ শাওন আহমদ, হাফিজ জামাল আহমদ, হাফেজ ওয়ারিসুজ্জামান, হাফিজ জালাল উদ্দিন, কারি মাসুদ আহমদ, মাওলানা মামুন, মাওলানা শিব্বির আহমদ, হাফিজ মুজাম্মিল, হাফিজ মোঃ ফয়সাল আহমদ, হাফিজ সোহেল আমিন, হাফেজ মাওলানা মনজুর আহমদ প্রমুখ

পরিশেষে পরিষদের সভাপতি হাফিজ মাওলানা মামুনুর রশীদের সংক্ষিপ্ত বক্তব্য ও বিশেষ মোনাজাতের মাধ্যমে সভার কার্যক্রম সমাপ্ত হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।