BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৩৮
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন করায় ছাত্রলীগ নেত্রী গ্রেফতার


আগস্ট ১৬, ২০২৬ ৪:২৬ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজারের কুলাউড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালনের অভিযোগে জান্নাতুল ফেরদৌস চৌধুরী নামের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার ভাতাইয়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। জান্নাতুল ফেরদৌস চৌধুরী সিলেট জেলা ছাত্রলীগের নেত্রী হিসেবে পরিচিত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে জান্নাতুল ফেরদৌস বাড়ির পাশের ভাতাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় জাতীয় ও কালো পতাকা উত্তোলন করেন। পরে শহীদ মিনারে শেখ মুজিবুর রহমানের ছবি রেখে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে তিনি ওই কর্মসূচির ছবি ও ভিডিও ধারণ করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করলে বিষয়টি পুলিশের নজরে আসে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়ের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, জান্নাতুল ফেরদৌস চৌধুরীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।