BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:২৯
আজকের সর্বশেষ সবখবর

৭৬০ বস্তা সারসহ ৫ জনকে আটক করল কোস্ট গার্ড


আগস্ট ১৩, ২০২৬ ২:১৬ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর হাতিয়ায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় ৭৬০ বস্তা সারসহ পাঁচজনকে আটক করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালানো হয়। এ সময় অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৮ লাখ টাকা মূল্যের ৭৬০ বস্তা সার জব্দ করা হয়। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত বোটসহ পাঁচজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-হাতিয়া উপজেলার হাতিয়া বাজার এলাকার আব্দুল ওহাব (১৯), গাজীপুরের কালিয়াকৈর এলাকার মো. পলাশ (১৮), হাতিয়া বাজার এলাকার মো. হানিফ (২৬), কাজির টাগ এলাকার মো. মোরশেদ (২৭) এবং আলামিন সমাজ এলাকার পারভেজ উদ্দিন (২৬)।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা সার, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, ‘চোরাচালান রোধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।’

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।