BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৫
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে সোনালী ব্যাংক থেকে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও


নভেম্বর ১২, ২০২৬ ৩:০৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেট জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য ও শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ ড. দিলীপ কুমার দাস চৌধুরীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৩৪ লাখ ৫৯ হাজার ৭৪০ টাকা উধাও হওয়ার অভিযোগ পাওয়া গেছে। সারাজীবনের সঞ্চিত টাকা উধাও হওয়ার ঘটনায় তিনি হতবাক ও স্তম্ভিত হয়ে পড়েছেন।

এই ঘটনায় তিনি গত ০৯/১১/২০২৬ইং তারিখে সোনালী ব্যাংক কোর্ট বিল্ডিং শাখা সিলেটের এ.জি.এম বরাবরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এই অভিযোগপত্রের অনুলিপি সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মতিঝিল ঢাকা বরাবরে, সোনালী ব্যাংক পিএলসির জেলারেল ম্যানেজার বরাবরে ও ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিস ডিজিএম বরাবরে প্রেরণ করেছেন।

এছাড়া ০৯/১১/২০২৬ইং তারিখে ড. দিলীপ কুমার দাস চৌধুরী অ্যাডভোকেট এ ব্যাপারে সিলেট কোতোয়ালি মডেল থানায়ও একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

তিনি তার লিখিত অভিযোগপত্রে বলেন, ‘গত ৯ নভেম্বর ২০২৬ইং আমার মুহরীর (আইনজীবীর সহকারী) মাধ্যমে চেক মারফতে ২০,০০০/- (বিশ হাজার) টাকা উত্তোলনের জন্য সোনালী ব্যাংকে পাঠালে ব্যাংক কর্তৃপক্ষ জানান যে, আমার হিসাব নম্বরে পর্যাপ্ত ব্যালেন্স নেই। এমতাস্থায় সংশ্লিষ্ট ব্যাংক শাখায় আমি স্বশরীরে যোগাযোগ করে জানতে পারি, অনলাইন ঊ-ডধষষবঃ (ঘচঝই) মাধ্যমে গত ০২/১১/২০২৬ইং থেকে ০৮/১১/২০২৬ইং পর্যন্ত দফায় দফায় সর্বমোট ৩৪,৫৯,৭৪০ টাকা বিভিন্ন অ্যাকাউন্টে স্থানান্তর করে নেওয়া হয়েছে।’

ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহক দিলীপ কুমার দাস চৌধুরীকে তার সঞ্চয়ী হিসাব নম্বর ৫৬০৮০০২০২৮০৪২ এর লেনদেনের একটি ব্যাংক স্টেটমেন্ট প্রদান করেছে।

ড. দিলীপ কুমার দাস চৌধুরী তার লিখিত অভিযোগে বলেন, ‘আমি কখনও কোনো সময় ব্যাংক লেনদেনের ক্ষেত্রে কোনো প্রকার অনলাইন অ্যাপস বা ডিজিটাল কার্ড, ক্রেডিট কার্ড, ভিসা কার্ড, ঊ-ডধষষবঃ কিংবা কোনো প্রকার সফটওয়্যার মাধ্যমেও কোনো টাকা উত্তোলন বা স্থানান্তর করিনি। আমি শুরু থেকে এখন পর্যন্ত শুধুমাত্র চেকের মাধ্যমে লেনদেন করে আসছি। আমার বর্ণিত হিসাব নম্বর থেকে বিশাল পরিমাণ অর্থ লেনদেনের ব্যাপারে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ কর্তৃক আমাকে মৌখিক বা লিখিত কিংবা ফোনের কোনোকিছু জানায়নি। এমনকি আমি অবৈধ লেনদেন বা টাকা স্থানান্তর সংক্রান্ত কোনো এসএমএস পর্যন্ত পাইনি।’

তিনি অভিযোগপত্রে আরও বলেন, ‘বর্ণিত সঞ্চয়ী হিসাব নম্বর থেকে সোনালী ব্যাংক কোর্ট বিল্ডিং শাখা সিলেটে সংরক্ষিত বিশাল পরিমাণ অর্থ স্থানান্তর কিংবা নিয়ে যাওয়ার বিষয়টি আমাকে মর্মাহত বাকরুদ্ধ ও শঙ্কিত করেছে। কারণ, আমার সঞ্চিত আমানতের সুরক্ষা ও নিরাপত্তা প্রদান রাষ্ট্রীয় ব্যাংকের মুখ্য দায়িত্ব ও কর্তব্য।’

তিনি বলেন, ‘আমার সারাজীবনের অত্যন্ত কষ্টার্জিত সঞ্চয়কৃত অর্থ বেহাত হওয়ায় আমার অ্যাকাউন্টে সংরক্ষিত সমুদয় অর্থ দ্রুততার সাথে আমার বর্ণিত সঞ্চয়ী হিসাব নম্বরে ফেরত প্রদান অত্যাবশ্যক। নতুবা অপূরণীয় আর্থিক ও মানসিক ক্ষতির ছল বটে।’

সোনালী ব্যাংক পিএলসি কোর্ট বিল্ডিং শাখা সিলেটের ব্যবস্থাপক মো: ওয়ারিসুল ইসলাম বিশাল অংকের টাকা উধাও হওয়ার ঘটনা সম্পর্কে বলেন, সোনালী ব্যাংক পিএলসি প্রধান শাখা ও সোনালী ব্যাংক পিএলসি কোর্ট বিল্ডিং সিলেট শাখা বিষয়টি নিয়ে জোড়ালো তদন্ত কার্যক্রম পরিচালিত করছে। যথাযথ তদন্তের আগে কোনো কিছু বলা যাবে না। বলা সম্ভবও নয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।