BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৪৫
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে খামারির বৈদ্যুতিক ফাঁদে শিশুর মৃত্যু


সেপ্টেম্বর ৩, ২০২৩ ৯:৪০ অপরাহ্ণ
Link Copied!

বানিয়াচং প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে হাসের খামারে শিয়ালে উৎপাত ঠেকাতে স্থাপিত বিদ্যুতের পাতানো ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৬টায় মোহাম্মদপুর বেড়িবাধে ঘটনাটি ঘটেছে।

নিহত শিশুর রাসেল মিয়া (৪) বানিয়াচং উপজেলার ৩নম্বর দক্ষিন-পূর্ব ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মোঃ নিদু মিয়ার পুত্র।

এলাকাবাসী সূত্রে জানা যায় যোগাযোগ বিচ্ছিন্ন মোহাম্মদপুর বেড়িবাধে নিহত শিশুর পরিবার বসবাস করতেন। পরিবারটির পড়শী মোতাব্বির মিয়ার পুত্র সুমন মিয়া বসত ঘরের সামনে একটি ঘর তুলে হাসের খামার স্থাপন করেছেন।ওই এলাকাটি জঙ্গলাকীর্ণ হওয়ায় শিয়াল সাপ সহ বিভিন্ন বন্য-জন্তু রাত হলে উৎপাত করে। বন্য-জন্তুর উৎপাত ঠেকাতে ঘরের টিনের বেড়ায় বৈদ্যতিক সংযোগ দিয়ে রেখেছিলেন খামারের মালিক সুমন।ঘটনার সময় ওই শিশুটি খেলতে খেলতে টিনের বেড়ায় হাত দিলে বিদ্যুৎস্পৃস্ট হয়ে গুরুতরভাবে আহত হয়।
শিশুটিকে বাচাতে গিয়ে তার মা ও নানী আহত হয়েছেন। গুরুতর আহত শিশুটিকে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে শিশুটি মারা যায়।

খামার মালিক সুমনের চাপে তড়িগড়ি করে লাশ দাফনের চেষ্টাকালে বানিয়াচং থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে।

এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু মৃত্যুর ঘটনা স্বীকার করে জানান, এ ব্যাপারে নিহত শিশুর পরিবার মামলা দায়ের করলে তদন্ত সাপেক্ষে আইনী ব্যাবস্থা নেওয়া হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।