BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৩৩
আজকের সর্বশেষ সবখবর

বড়লেখায় প্রবাসী বাবুলের অর্থায়নে গৃহ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন


জুলাই ২০, ২০২২ ১১:০৬ অপরাহ্ণ
Link Copied!

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ সংযুক্ত আরব আমিরাত প্রবাসী গোল্ডেন ভিসাপ্রাপ্ত ব্যবসায়ী ওয়াহিদুজ্জামান বাবুলের অর্থায়নে ও সিলেট যুব পরিষদ এবং প্রবাসী কল্যাণ পরিষদের যৌথ ব্যবস্থাপনায় হত-দরিদ্র একটি পরিবারকে পাকা ঘর নির্মাণের জন্য ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

বুধবার (২০ জুলাই) দুপুর ২ ঘটিকায় মৌলভীবাজারের বড়লেখায় দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের পশ্চিম ঘোলাসা গ্রামের হতদরিদ্র একটি পরিবারকে গৃহ নির্মাণের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে হাজ্বী নুর উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন এ.আর ফাউন্ডেশনের অর্থ সম্পাদক আব্দুল আজিজ, ব্যবসায়ী আব্দুল খালিক, টিম ফর কোভিড ডেথের প্রতিষ্ঠাতা সভাপতি শাহাবউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান জাভেদ ও প্রবাসী মিছাবাহ উদ্দিন প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন সুপ্রভাত সিলেট অনলাইন চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ নোমান, জাগরণী মিডিয়ার প্রতিনিধি আখতার হোসেন ও মায়ার সিলেট প্রতিনিধি ছাইফুর রহমান সামিসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

এসময় দেশ-জাতি ও প্রবাসীদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা সালমান ফারসি।

উল্লেখ্য, অতিথিবৃন্দরা বলেন, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ওয়াহিদুজ্জামান বাবুলের অর্থায়নে মানবিক কার্মকান্ড প্রসংশার দাবী রাখে। হত-দরিদ্র মানুষের মাঝে তাঁর সহায়তা প্রদান অব্যাহত রয়েছে তাছাড়া ইতিমধ্যে বড়লেখা উপজেলায় ৬০ পরিবারকে পাকা ঘর নির্মাণসহ সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে মানবিক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।