BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:২৩
আজকের সর্বশেষ সবখবর

ঈদের ছুটিতে বাড়ি যাওয়া হলো না তাদের


জুলাই ৬, ২০২২ ১২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্কঃ  ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার সময় দিনাজপুরে তেলবাহী লরির ধাক্কায় মা-মেয়ে নিহত এবং বাবা-ছেলে আহত হয়েছেন। বুধবার (০৬ জুলাই) ভোর পৌনে ৫টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে।

হতাহতরা হলেন ৩০ বছর বয়সী ফাইমা বেগম, তার ১৩ বছর বয়সী মেয়ে বিউটি, স্বামী বিরল উপজেলার তেঘরা দারুল হাদিস সালাফিয়াহ মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ হোসাইন এবং ১৮ মাস বয়সী ছেলে সাইফুল।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোহাম্মদ হোসাইনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার পাঁচটিকরি গ্রামে। তিনি ঈদের ছুটিতে স্ত্রী-সন্তানদের নিয়ে মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন। এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে একটি তেলবাহী লরি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

এতে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর অবস্থায় হোসাইন ও তার শিশুসন্তানকে হাসপাতালে ভর্তি করেন।

আসাদুজ্জামান আরও জানান, মরদেহ দুটি হাসপাতালে রাখা আছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।