তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা শাখার জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরে সংগঠনের সহ-সভাপতি বিমল বর্ধনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শুভাশিস দে শুভ্রর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হীরেন্দ্র কুমার দাস।
এসময় আরও উপস্থিত ছিলেন উদীচী শিল্পী গোষ্ঠী উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি দীপক রঞ্জন দাস, সহ-সভাপতি বদরুল ইসলাম মনু, আয়াজ বাঙালী, সাংগঠনিক সম্পাদক দিপু দাস, অর্থ সম্পাদক মিহির দত্ত, নাট্য সম্পাদক সালমান কবির, সাংস্কৃতিক সম্পাদক তোফাজ্জল হোসেন শান্ত, সমাজকল্যান সম্পাদক তানিয়া মান্নান, কার্যকরি সদস্য সুবোধ দাস, হানিফ পারভেজ, চমক আচার্য্য, জালাল আহমেদ, হামিদা আক্তার, তাহিয়াসহ প্রমুখ।
জরুরী সভায় সর্বসম্মতিক্রমে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
