BD SYLHET NEWS
সিলেটবুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:২৯
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ৫ মাদক কারবারি আটক


অক্টোবর ১৩, ২০২৪ ১:৪০ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট প্রতিবেদক : সিলেটে অভিযান চালিয়ে ১৯৩৭ বোতল ফেনসিডিলসহ ৫ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৯।

শনিবার দিবাগত রাত পৌণে ৪টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার গৌরীনগর এলাকায় তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন-কোম্পানীগঞ্জ উপজেলার গৌরীনগর গ্রামের মৃত নজীব আলীর ছেলে ইমাম উদ্দিন (৩৫), মৃত তেরা মিয়ার ছেলে আলাই (৩৫), মৃত আতাউলের ছেলে মোশাইদ (৪০), মো. তাজ উদ্দিনের ছেলে মো. রায়হান আহমেদ (১৮) ও মৃত ইউসুফ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩০)।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।