BD SYLHET NEWS
সিলেটবুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৫৬
আজকের সর্বশেষ সবখবর

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন


সেপ্টেম্বর ২২, ২০২৬ ১১:৪২ অপরাহ্ণ
Link Copied!

সিলেট জেলা যুবদলের নবগঠিত (আংশিক) কমিটির সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং সিলেট মহানগর যুবদলের নবগঠিত (আংশিক) কমিটির সভাপতি মির্জা সম্রাট ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার সহ নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

এক অভিনন্দন বার্তায় সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটির নেতৃত্বে তারুণ্যের শক্তি, সাহস ও উদ্যমকে কাজে লাগিয়ে সংগঠন আরও সুসংগঠিত ও গতিশীল হবে—এটাই আমাদের প্রত্যাশা।

তারা নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে দলের আদর্শ, গণতন্ত্র, মানুষের অধিকার এবং সাংগঠনিক শৃঙ্খলা সমুন্নত রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তারা সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত (আংশিক) কমিটির সকল নেতৃবৃন্দের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাংগঠনিক সফলতা কামনা করেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।