BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৪৭
আজকের সর্বশেষ সবখবর

সিলেট ৫ নারীসহ আটক ৬


সেপ্টেম্বর ২৪, ২০২৬ ১১:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট নগরের একটি ফ্ল্যাট থেবে ৫ নারীসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। বুধবার মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্থে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ এনেছে পুলিশ।

বুধবার রাতে সিলেট মহানগর পুলিশের মিডিয়া শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে শাহজালাল উপশহর এ-ব্লকের ৪ নম্বর রোডের ২৯ নম্বর বাসার নিচতলার বাম পাশের একটি ফ্ল্যাটে এই অভিযান চালানো হয়।

এতে আটককৃতরা হলেন—নাছরিন বেগম (৪০), রুমি বেগম (২৮), সামিয়া চৌধুরী (২০), কলি বেগম (২৭), সাথী আক্তার (২৯) এবং রাজু ইসলাম (২৫)।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে এসএমপি’র মিডিয়া শাখা জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ ওই ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে অসামাজিক অবস্থায় তাদেরকে আটক করে। আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।