BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:১৭
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নিহত ১


সেপ্টেম্বর ২৪, ২০২৪ ৩:১৯ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট প্রতিবেদক : হবিগঞ্জের বাহুবলে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ১ জন নিহত ও আহত হয়েছেন আরও ২০ জন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার ৪নং সদর ইউনিয়নের বাবনাকান্দি গ্রামে এ সংঘর্ষ ঘটে।

নিহত ওয়াহিদ মিয়া (৩২) বাবনাকান্দি গ্রামের ইছহাক উল্লার ছেলে।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাজী রফিকউল্লাহর ছেলে আরজু মিয়ার সঙ্গে তার আপন ভাই আব্দুল হাইর মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে আজ সকাল সাড়ে ৮টার দিকে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।

গুরুতর আহত অবস্থায় ওয়াহিদ মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাহুবল মডেল থানার ওসি মো. মশিউর রহমান বলেন, জমি নিয়ে দুপক্ষের মধ্যে মারামারি হয়েছে। এতে একজন মারা গেছেন। তার লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ নিয়ে আছি। বর্তমানে পরিস্থিতি শান্ত।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।