সুনামগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, শুনছি কিছু দিন আগে বিএনপি নেতা ফখরুল ইসলাম আলমগীর নাকি বস্তায় বস্তায় সাহায্য দিয়ে গেছে এটা কি ঠিক, উপস্থিত জনতা না বলে চিৎকার দেয়। তখন তিনি বলেন, তারা কখনোই ক্ষতি গ্রস্তদের পাশে দাঁড়ায় না।
তিনি মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বন্যায় ক্ষতি গ্রস্তদের মধ্যে ত্রান বিতরণের সভায় প্রধান অতিথি বক্তব্যে কথা গুলো বলেন।
বিএনপিকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, ওরা শুধু দেশের ভিতরে স্বযন্ত্র করে, ওরা এই দেশকে ধবংস করতে চায়, ওরা এই দেশটাকে ধ্বংস করতে চেস্টা করেছিল। ওরা শুধু সরকারের বসে সবে উকুন মাছে মাথার উকুন বাচে মারতে পারে না কামনাই তো কোনো।
তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, বিএনপির বড় নেতা লন্ডনে বিলাশ বাড়ি থাকে বিরাট আরামে থাকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে লন্ডনে গিয়ে পালিয়ে আছে তারেক জিয়া। বাংলাদেশের আদালত আমেরিকার গোয়েন্দা সংস্থা তারা এসে স্বাক্ষী দিয়ে দেশ থেকে অর্থ পাচারের মামলায় স্বাক্ষী দিয়েছে তার পর সেই মামলায় সাজা হয়েছে তার পরও তাদের লজ্জা হয়না। আসলে যার এক কানকাটা সে রাস্তার সাইড দিয়ে হাটে আর যাদের দুই কানকাটা তারা নিলজ্জ তারা হাটে রাস্তার মাঝখান দিয়ে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী ও আওয়ামীলীগের প্রেসেডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির নানক।
মন্ত্রী আরও জানান, আপনরা যারা বন্যার ক্ষতি গ্রস্থ হয়েছেন তাদের জন্যই আমি আমরা এসেছি। আপনাদের ঘর বাড়ি যে ক্ষতি হয়েছে তার জন্য সবোচ্ছ সহযোগী করা হবে। যত বান্ডিল টিন লাগে দেয়া হবে। এর সাথে আর্থিক সহায়তাও দেয়া হবে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের জন্যই আমাদেরকে পাঠিয়েছে আমরা দেখি আপনাদের অবস্থা। আপনাদের ব্লিজ প্রটেকশন, সড়কের কাজ হবে বন্যার পরপরেই হবে আমরা এসে দেখব। আপনার শেখ হাসিনা প্রতি বিশ্বাস ও আস্তা রাখবেন কারন তিনি আপনাদের কথা চিন্তা করেন আর সে অনুযায়ী কাজ ও করেন।
তাহিরপুর উপজেলা আওয়ামিলীগের আয়োজনে উপজেলা আওয়ামিলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রী।
তাহিরপুর উপজেলা আওয়ামিলীগের উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক অমল কান্তি করের পরিচালনায় বক্তব্য রাখেন,আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন,সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার,কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য আজিজুস সামাদ ডন,সুনামগঞ্জ জেলা আওয়ামিলীগের সভাপতি নুরুল হুদা মুকুট,সাধারণ সম্পাদক নোমান বকত পলিন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন প্রমুখ।
