BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫৮
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৪


আগস্ট ২২, ২০২৬ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের ওসমানীনগরে তেলবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

শনিবার (২২ আগস্ট) বেলা ২টার দিকে উপজেলার গোয়ালাবাজারের নাটকিলা এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নাটকিলা এলাকায় একটি তেলবাহী ট্রাক এর সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।

নিহত ও আহতদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালান। সংঘর্ষের কারণে ঢাকা–সিলেট মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ ও হতাহতদের পরিচয় নিশ্চিত করতে কাজ চলছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।