BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:২১
আজকের সর্বশেষ সবখবর

৩৮ বছর পর নতুন কমিটিতে রতারগাঁও শাপলা ক্রীড়া চক্র


আগস্ট ২২, ২০২৬ ২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

১৯৮৮ সালে প্রতিষ্ঠার পর দীর্ঘ ৩৮ বছর ধরে উত্তর সুরমার ক্রীড়াঙ্গনে পরিচিতি, ঐতিহ্য ও আবেগের প্রতীক হয়ে থাকা সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার রতারগাঁও শাপলা ক্রীড়া চক্র নতুন কমিটি গঠনের (২১ জুন, শুক্রবার) মধ্য দিয়ে আবারও নতুনভাবে যাত্রা শুরু করেছে।

সম্প্রতি রতারগাঁও হাই স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে শাপলা ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী ও তরুণ প্রজন্মের উপস্থিতি এবং সম্মতিতে ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জনাব নূরে আলম সিদ্দিকী (তপন)। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মিজানুর রহমান (নাজিম)।

সিনিয়র সহসভাপতি হয়েছেন জনাব বিনোদ কুমার সিংহ। সহসভাপতি পদে দায়িত্ব পেয়েছেন জনাব নূর মোহাম্মদ, আমির হোসেন ও মো. সুলতান মিয়া। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন শেখ মো. মনিরুজ্জামান (হাশিম), মো. আসাদ উল্লাহ্, মো. লোকমান মিয়া ও মো. ওয়াজেদ আলী।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আঃ হালিম (রানা), মো. শেখ সাদী, মো. দেলোয়ার আহমেদ, মো. হুমায়ুন আহমেদ ও এনামুল হক (সুহেল)।

ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হোসাইন আল বান্না (বখতিয়ার)। প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন মো. মনজিল মিয়া এবং সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন শেখ নাছির (শাহপরান)।

মিডিয়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শামছুল আলম (বিল্লাল)। দপ্তর সম্পাদক হয়েছেন মো. আলমগীর হোসেন এবং সহ দপ্তর সম্পাদক হয়েছেন মো. রুহুল আমিন-১।

এছাড়া চিকিৎসা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রুহুল আমিন এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন শোয়াইব শেখ (সজল)।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন দিদারুল আলম (আনিন), আঃ করিম, ফখরুদ্দিন, শাহরিয়ার, মো. আমিন উদ্দিন, শাহ্ জাহান, ইয়াছিন মিয়া ও সাইদুল ইসলাম।

দীর্ঘদিনের ঐতিহ্য ও গৌরব বহনকারী শাপলা ক্রীড়া চক্রের নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে রতারগাঁও তথা উত্তর সুরমার ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় ক্রীড়াপ্রেমী ও তরুণদের প্রত্যাশা, নবগঠিত কমিটির নেতৃত্বে সংগঠনটি তার হারানো গৌরব ফিরিয়ে এনে ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখবে।

এদিকে নবগঠিত কমিটির সকল দায়িত্বপ্রাপ্তকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের হাত ধরে রতারগাঁও শাপলা ক্রীড়া চক্র আবারও উত্তর সুরমার ক্রীড়াঙ্গনে একটি শক্তিশালী ও আদর্শ ক্রীড়া সংগঠন হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।