শ্রীমঙ্গল প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে পুলিশের উদ্যোগে সড়ক দূর্ঘটনা প্রতিরোধক বিলবোর্ড স্থাপন করা হচ্ছে। হেমলেট, সিট ব্যাল্ট ছাড়া মোটর সাইকেল ও গাড়ি না চালাতে বিভিন্ন জায়গায় বিতরণ করা হচ্ছে লিপলেট ও ফেস্টুন ।
রোববার (১৩ মার্চ) বিকেলে শ্রীমঙ্গলের বিভিন্ন পেট্টল পাম্পের মালিক ও কর্মীদের সাথে এ বিষয়ে বৈঠক করেন ।
এ সময় তারা পেট্টলপাম্প মালিকদের অনুরোধ করেন যারা হেমলেট ছাড়া তেল নিতে আসবে তদের তেল না দিতে। পরে তারা সকল পেট্টলপাম্পে “ হেমলেট ছাড়া মটরসাইেকেলে তেল দেয়া হবে না ” শ্লোগানে একাধিক ফেষ্টুন লাগিয়ে দেন।
শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইব্রাহিম জানান, একটি দূর্ঘটনা সারা জীবনের কান্না। সামান্য বে-খেয়ালে এবং অলসতায় চলে যায় আনেক প্রাণ। তাই তাঁরা দূর্ঘটনা প্রতিরোধে যানবাহন নিয়ন্ত্রনে সড়কের মোড় গুলোতে গতিকমিয়ে যাওয়া ও মোটরসাইকেল আরোহীদের শতভাগ হেমলেট ব্যবহারের আওতায় আনতে সাঁতগাও হাইওয়ে পুলিশের পক্ষথেকে এ উদ্যোগ নেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, এস আই আফাজুল, নায়েক আহমদ আলী, কনস্টেবল রিফাত, মনির হোসেন, তারেক আহমেদ ও কনেস্টেবল মো: ওয়ায়েদুল হক।
