বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক এমপি এম ইলিয়াস আলী ও তার গাড়ি চালক আনসার আলী গুমের ১৪ বছর উপলক্ষে আজ ১৭ এপ্রিল শুক্রবার বাদ এশা হযরত শাহজালাল রঃ এর মাজার মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে গুমের শিকার জননেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ, আনসার আলী সহ গুম হওয়া নেতৃবৃন্দের জন্য দোয়া করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি ফরহাদ চৌধুরী শামীম, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল, সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি জালাল উদ্দীন চেয়ারম্যান, ওসমানী নগর উপজেলা বিএনপির সভাপতি তাজ মোঃ ফখর উদ্দিন চেয়ারম্যান, বিএনপি নেতা অধ্যাপক মনিরুল ইসলাম, জাকির হোসেন, ডাঃ মাহবুব আলী জহির, সিরাজুল ইসলাম সিরাজ, টুটুল আহমদ, আব্দুর রকিব, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, কায়সান মাহমুদ সুমন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক রজব আহমদ সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে এম ইলিয়াস আলী ও তার গাড়ি চালক আনসার আলীকে পরিকল্পিত ভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুম করে ফ্যাসিবাদী গোষ্ঠী।
