জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। শনিবার (৮ আগষ্ট) নিসচা কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয় ও মহাসচিব লিটন এরশাদ স্বাক্ষরিত এক পত্রে ২০২৬-২৮ সালের এই কমিটি অনুমোদন করেন।
কমিটিতে রোটা: এম ইকবাল হোসেনকে সভাপতি ও আব্দুল হাদী পাবেলকে সাধারণ সম্পাদক করে ৪৯ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন-সহ-সভাপতি কামরুল ইসলাম কামরুল, হেকিম মো: মনির চৌধুরী, ডা: লোকমান হেকিম, সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমান খান মুন্না, দিদার আহমদ, মো: নাজিম উদ্দিন, অর্থ সম্পাদক শেখ মো: লায়েক মিয়া, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান তপাদার মুক্তার, প্রচার সম্পাদক আহসান হাবিব, দপ্তর সম্পাদক মুনসুর আহমদ, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক লিয়াকত আলী, প্রকাশনা সম্পাদক ইমাদ উল্লাহ, আইন বিষয়ক সম্পাদক হোসেন আহমদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তানিয়া আহমেদ, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক ইমাদ উদ্দিন কামাল, মহিলা বিষয়ক সম্পাদক রুনা সুলতানা, যুব বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান, কার্যকরি সদস্য শাহিন হোসেন, মো: তুফায়েল আহমদ তুহিন, মো: কয়েছ আহমদ, ফখরুল আল হাদি, সমশের আলী, ফয়ছল আহমদ, মো: কামরুজ্জামান, মো: দুদু মিয়া, জাহাঙ্গীর আলম ভূইয়া, ইমন সরদার রাকিব, মাসুদ আহমদ সুজন, মো: লিটন মিয়া, মো: আকবর মিয়া, আমিনুর রশিদ ফুহাদ, সাহেদ আহমদ, নজরুল ইসলাম লস্কর, মো: মাসুক আলম, মো: দিলোয়ার হোসেন, শ্যামল কুমার অধিকারী, আব্দুল করিম জিলু, কুবাদ বক্ত চৌধুরী রুবেল, মোছা: রানি আক্তার সুমি, আনোয়ার হোসেন, মো: সৌরভ হোসেন ডালিম, হাবিবুর রহমান সাদি, ইকরামুল হাসান লাহিন, নারায়ন পুরকায়স্থ, মো: দিলোয়ার হোসেন খান, মো: মাসুদ হাসান করিম, এমাদ হোসেন সায়েম।
