সুনামগঞ্জ প্রতিনিধি : যে সন্তানের জন্য জীবন দিতে পারে বাবা সেই বাবার হাতেই দুই শিশু সন্তানক হত্যা করলো পাষাণ্ড বাবা। তবে কি কারনে এমন জঘন্য কাজটি করেছে তা জানা যায়নি। এমনি ঘটনা ঘটেছে সুনামগঞ্জের দিরাই উপজেলার পেরুয়া (মধুপুর) গ্রামে। আর দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেছে কামরুল।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই সন্তানকে সঙ্গে নিয়ে গত ৮ আগস্ট নিখোঁজ হন কামরুল। পরদিন তিনি বাড়িতে ফিরে এলেও দুই সন্তানকে সঙ্গে পাওয়া যায়নি। এরপর গতকাল মঙ্গলবার জেলার শান্তিগঞ্জ উপজেলার নোয়াগাঁও এলাকায় এবং আজ বুধবার সুনামগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর এলাকায় পরপর দুই দিন অজ্ঞাত পরিচয় দুই শিশুর মরদেহ দেখার হাওরে ভেসে ওঠে। মরদেহ দুটি নিখোঁজ কামরুলের দুই সন্তানের বলে ধারণা করছে পুলিশ।
এ ঘটনায় বুধবার কামরুলকে জিজ্ঞাসাবাদের জন্য দিরাই থানায় নিয়ে আসে পুলিশ। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন,কামরুল তার দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেছে এবং তাকে সুনামগঞ্জে পাঠানো হচ্ছে।
