BD SYLHET NEWS
সিলেটশনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৫৮
আজকের সর্বশেষ সবখবর

সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান চিনু আক্তার


এপ্রিল ১৮, ২০২৬ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৪, ৫ ও ৬নং ওয়ার্ড (সংরক্ষিত আসন-০২)-এ মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার।

ইতিমধ্যে সম্ভাব্য মহিলা কাউন্সিলর পদপ্রার্থী চিনু আক্তার ওয়ার্ডের জনগণের সাথে শুভেচ্ছা বিনিময়, গণসংযোগ, উঠান বৈঠকসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

মহিলা কাউন্সিলর পদপ্রার্থী সমাজসেবী চিনু আক্তার বলেন, সিসিকের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডকে আধুনিক, উন্নত ও জনবান্ধব ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং যুবসমাজের কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে ওয়ার্ডের জনসাধারনকে সাথে নিয়ে আমি কাজ করব।

তিনি আরো বলেন, ওয়াডের্র উন্নয়নমুলক কার্যক্রমের পাশাপাশি অপরাধ নির্মূলে জনগণকে সাথে নিয়ে পদক্ষেপ গ্রহণ করবো। বঞ্চিত নারী সমাজের অধিকার ফিরিয়ে আনতে আমি বদ্ধপরিকর।

সমাজসেবী চিনু আক্তার বলেন, জনগণের প্রত্যাশা পূরণে আমি সবসময় পাশে থাকতে চাই এবং নির্বাচিত হলে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবো ইনশাআল্লাহ।

এদিকে, স্থানীয় জনসাধারণের সাথে কথা বলে জানা যায়, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত আসনে তারা একজন সৎ, যোগ্য ও জনদরদী কাউন্সিলর প্রার্থী প্রত্যাশা করছেন। জনগন মনে করছেন সব প্রার্থীদের মধ্যে ব্যতিক্রমী ও যোগ্য প্রার্থী হলেন সমাজসেবী চিনু আক্তার। অনেকেই আগামী নির্বাচনে সম্ভাবনাময় প্রার্থী হিসেবে চিনু আক্তারকে দেখছেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।