সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে সিলেট কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ উপলক্ষ্যে সিলেটবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানানো হয়। সর্বক্ষেত্রে সর্ব-জায়গায় বাংলা সংস্কৃতি ব্যবহারের লক্ষ্যে জনমত সৃষ্টির জন্য ব্যাপক আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, নিজ সংস্কৃতিকে উপেক্ষা করে প্রকৃত দেশপ্রেমিক হওয়া যায় না। দেশপ্রেম কেবল একটি ভৌগোলিক সীমারেখাকে ভালোবাসার নাম নয়, বরং সেই ভূখণ্ডের ভাষা, ইতিহাস, ঐতিহ্য ও হাজার বছরের সংস্কৃতিকে ধারণ ও চর্চা করার অন্তর্ভুক্ত। নিজস্ব ঐতিহ্যকে উপলব্ধি এবং এর নিরন্তর চর্চা করা যে কোনো জাতির জন্যই গৌরবের। যে বাংলাদেশী নিজের ভাষা ও সংস্কৃতিকে ভুলে অন্য সংস্কৃতির অন্ধ অনুকরণ করে, সে তার নিজের অস্তিত্বের শিকড়কে অস্বীকার করে। বক্তারা আরো বলেন, বাংলা ভাষার অধিকার থেকে শুরু করে সংস্কৃতির অধিকার আদায়ের যে সংগ্রাম, তা নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরা হচ্ছে না। বাংলাদেশের সংস্কৃতিকে ধারণ করাই হলো দেশপ্রেমের অন্যতম প্রকাশ। নিজের শিল্প, সাহিত্য ও ঐতিহ্যকে ভালোবাসলেই দেশের প্রতি প্রকৃত দায়িত্ব পালন করা হয়। সার্বজনীন অবস্থায় বাংলা সংস্কৃতি উপেক্ষকারীরা দেশপ্রেমিক নয়।
জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদের পরিচালনায় বিশেষ প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সহ-সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জালাল উদ্দিন, নিলমনি কান্ত চন্দ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাহেদ আহমদ শান্ত, সহ-আন্তর্জাতিক সম্পাদক মোঃ জহিরুল হক জাকির, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক শংকর বিশ্বাস, শিক্ষা ও সমাজসেবা সম্পাদক স্বাধীন চৌধুরী, বিভাগীয় কমিটির সদস্য সোহেল আহমদ, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান, মহানগর কমিটির সদস্য মোঃ জুয়েল মিয়া, সাংগঠনিক নেতৃবৃন্দদের মধ্য থেকে মোঃ মহিবুর রহমান মুহিব, মোঃ শাহনুর আলী ও শিশু প্রতিনিধি মোঃ তানজিদ আহমদ আনন্দ।
