বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা ৬.১৫ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ১ নভেম্বর রবিবার জাতীয় যুব দিবস ২০২৬ ও সিলেট কল্যাণ সংস্থার প্রথম কর্মীসভা সফলে বিশেষ প্রস্তুতি সভা ও ২০২৬ খ্রীষ্টাব্দের ৩৭তম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ১ নভেম্বর পর্যন্ত সংস্থাগুলোর গৃহীত সকল কর্মসূচি স্থগিত করা হয় ও ১ নভেম্বরের পর হতে স্থগিত কর্মসূচী পালন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় হযরত শাহজালাল (রহঃ) আন্তর্জাতিক বিমানবন্দরে গত কয়েকদিন ধরে বাংলাদেশী প্রবাসীদের উপর হামলা ও হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার নিরাপত্তা কর্মী কর্তৃক একজন প্রবাসীর বুকে পা দিয়ে আঘাত করার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা করা হয়। সভা থেকে প্রবাসীর সাথে এই ঘটনা যারা ঘটিয়েছে, তাদেরকে আইনের আওতায় এনে তদন্ত সাপেক্ষে যথাযথভাবে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য ও এয়ারপোর্টের দায়িত্ব থেকে বরখাস্ত করার জোর দাবী জানানো হয়। উপস্থিত সদস্যদের দাবীর পরিপ্রেক্ষিতে সন্ধ্যা ৭.১৫ ঘটিকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশী প্রবাসীদের উপর হামলা ও হেনস্তার প্রতিবাদে সিকস’র কেন্দ্রীয় কার্যালয় হতে জিন্দাবাজার পয়েন্ট হয়ে কার্যালয় পর্যন্ত বিক্ষোভ মিছিল ও মিছিল পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ বাংলাদেশের প্রতিটি বিমানবন্দরে যাত্রী হয়রানি, লাগেজ ভাঙচুর এবং লাগেজ থেকে মূল্যবান পণ্য চুরি হওয়ার মতো ঘটনাগুলো বন্ধ করে যাত্রীদের নিরাপত্তা ও সুষ্ঠু সেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এসব বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হলে আশা করি কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা বাকবিতণ্ডা সৃষ্টি হবে না এবং দেশের ভাবমূর্তিও অক্ষুন্ন থাকবে। সমাবেশ থেকে প্রশাসন ও সংশ্লিষ্ট সকল কর্মীবর্গের প্রতি আহ্বান—বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে যাত্রীদের নিরাপত্তা ও সেবার মান নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার আহবান জানানো হয়।। সমাবেশ হতে আগামী ৭ অক্টোবর ২০২৬ বুধবার বেলা ১১.৩০ ঘটিকায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ৩০ মিনিটের অবস্থান কর্মসূচী, দুপুর ১২.০০ ঘটিকায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ হতে জিন্দাবাজার পয়েন্ট, ঐতিহাসিক কোর্ট পয়েন্ট, সিটি পয়েন্ট হয়ে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত পদযাত্রা এবং বেলা ১২.৩০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকল দায়িত্বশীল মন্ত্রী ও প্রতিমন্ত্রী বরাবর (মাধ্যমঃ জেলা প্রশাসক, সিলেট) স্মারকলিপি প্রদান করার ঘোষণা করা হয়।
জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র সিলেট মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী ও সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের। সভা ও সমাবেশে বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সভাপতি রোকনে আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মহিবুর রহমান মুহিব, সুহেল মিয়া খান, জামাল আহমদ, সহ-অর্থ সম্পাদক পিযোষ মোদক, মোঃ ইকবাল হোসেন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাহেদ আহমদ শান্ত, সহ-আন্তর্জাতিক সম্পাদক মোঃ সেলিম খান, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক শংকর বিশ্বাস, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি মকসুদ আহমদ লাল, সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সহ-সাধারণ সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নুর হোসেন, মহানগর কমিটির সদস্য মোঃ জুয়েল মিয়া, নেতৃবৃন্দদের মধ্য থেকে মোঃ মকসুদুল হাসান, মোঃ এমদাদুল হক চৌধুরী মামুন, মোঃ আব্দুল লতিফ, শাহরিয়ার আহমদ শুভ, হরিমোহন রায়, হাফিজ আব্দুল্লাহ আল মামুন ও মোঃ ছদরুল হোসেন।
