সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে লন্ডনে গণজমায়েত করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে এ গণজমায়েত অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে দলটির নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
গণজমায়েতে বক্তারা শেখ হাসিনার দীর্ঘ রাজনৈতিক জীবন ও নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানান। একই সঙ্গে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং শেখ হাসিনার দেশে ফেরার বিষয়েও বক্তব্য দেন বক্তারা।
বক্তারা বলেন, শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার কথা জানিয়েছেন। তাঁর দেশে ফেরাকে ঘিরে দলীয় নেতাকর্মীরা অগ্রীম দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
অনুষ্ঠানে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি আলহাজ জালাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক ও হিউমেন রাইটস অর্গানাইজেশন ফাইট ফর জাস্টিস ইন বাংলাদেশ এর সভাপতি মোস্তাফিজুর রহমান সোহাগ সহ নেতৃবৃন্দ বক্তব্য দেন। অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি তামিম আহমেদ, সাধারন সম্পাদক সজিব ভুইয়া, আওয়ামীলীগ নেতা শুশান্ত দাস গুপ্ত, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলে রাব্বি স্মরন, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, যুবলীগ নেতা জামাল আহমেদ খান, ছাত্রলীগ নেতা রেজা মাহবুব লস্কর, ছাত্রলীগ নেতা আল জাবের আহমদ রুম্মান, ছাত্রলীগ নেতা মোহাম্মদ আরিফুল ইসলাম, ৭নং ওয়ার্ড সিলেট মহানগর ছাত্রলীগ নেতা আবু তালেব সাজিদ, ১৫নং ওয়ার্ড সিলেট মহানগর ছাত্রলীগ নেতা রেদওয়ান আহমদ চৌধুরী, ছাত্রলীগ নেত্রী সুজিয়া বেগম, ছাত্রলীগ নেতা আব্দুল হামিদ, ছাত্রলীগ নেতা কবির হোসাইন, সিলেট জালালাবাদ থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুহসিন আহমদ, ছাত্রলীগ নেত্রী ইসরাত সাদিয়া, ছাত্রলীগ নেত্রী ইতি ভৌমিক সহ নেতৃবৃন্দ।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে প্রবাসী আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন ও হিউমেন রাইটস অর্গানাইজেশন ফাইট ফর জাস্টিস ইন বাংলাদেশ এর নেতাকর্মীরা অংশ নেন।
