BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৩০
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে মাদ্রাসা ছাত্রকে ধর্ষণ চেষ্টা মামলায় শিক্ষক কারাগারে


অক্টোবর ১, ২০২৬ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেট নগরীর একটি মাদ্রাসায় ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার শিক্ষককে কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার রাতে নগরীর কাজিরবাজার মাদ্রাসা থেকে তাঁকে আটক করে থানায় নিয়ে আসা হয় বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি খান মোহাম্মদ মাইনুল জাকির।

গ্রেপ্তার শিক্ষকের নাম মতিউর রহমান। তিনি ওই মাদ্রাসার আরবি বিভাগের শিক্ষক।

ওসি মাইনুল জাকির বলেন, “এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা করেছেন। বৃহস্পতিবার সকালে শিক্ষক মতিউর রহমানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”

ভুক্তভোগী শিশুটি বলে, “আরবি শিক্ষক মতিউর রহমান হুজুর আমাদের দুজনকে ডেকে মাথা ও পা টিপে দিতে বলেন;আমরা দেই। তখন একজন বের হয়ে গেলে হুজুর রুমের দরজা বন্ধ করে আমাকে মাথা টিপে দিতে বলেন।”

ওই শিশুর ভাষ্য, “পরে হুজুর আমাকে যৌন নিপীড়ন করেন। এরপর আমাকে মারধর করেন। তিনি আরও একজনের সঙ্গে এমন করেছেন। এখন সে নেই। আমি বিচার চাই।”

শিশুটির মা বলেন, “আইনের কাছে আমার অনুরোধ, আজ আমার বাচ্চা নির্যাতনের শিকার হয়েছে। আর কোনো বাচ্চা যেন নির্যাতনের শিকার না হয়। আমি চাই, তাকে যেন একবারেই ফাঁসি দেওয়া হয়।”

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।